• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

পিআরের দাবি জানিয়ে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরি করা হচ্ছে : হাফিজ ইব্রাহিম

প্রতিনিধি / ৮৪ সময় দেখুন
আপডেট : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেছেন, অন্তবর্তী সরকারের কাছে পিআরের দাবি জানিয়ে নির্বাচন নিয়ে সংশয় তৈরি করা হচ্ছে। পিআর বা অন্য বিষয়গুলো সামনে আনায় মানুষের মধ্যে সংশয় সৃষ্টি হচ্ছে। এসব দাবি না জানানোই উচিত। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় দৌলতখান উপজেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আগামীতে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সে নির্বাচনে কয়েকটি রাজনৈতিক দল অনুভব করছে তারা ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে পারবে না। জামায়াতে ইসলামী ও কয়েকটি রাজনৈতিক দল নতুন নির্বাচন পদ্ধতির কথা বলছে। এ পদ্ধতিতে বাংলাদেশের মানুষ অভ্যস্ত নয়। নির্বাচন হলো একটি উৎসব, ভোটাররা যাকে ভালো মনে করেন তাকে ভোট দেবেন। কিন্তু জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য কয়েকটি সমর্থনহীন রাজনৈতিক দল যে ষড়যন্ত্র করছে এটি আমরা সমর্থন করি না। বিএনপির পক্ষ থেকে এর প্রতিবাদ জানানো হয়েছে। আমরা বলেছি আমাদের বাপ-দাদারা যেভাবে ভোট দিয়ে এসেছে আমরা সেইভাবেই নির্বাচন দেখতে চাই। আমাদের চাওয়া ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে।

এসময় উপস্থিত ছিলেন হাফিজ ইব্রাহিমের রাজনৈতিক সমন্বয়ক আকবর হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, সহ-সভাপতি নিজাম ভুইয়া, সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোরশেদ কুট্টি, যুবদল নেতা মশিউর রহমান লিটন, আবু হেনা রিয়াজ, জহিরুল ইসলাম সহ বিএনপির নেতৃবৃন্দ।


এই বিভাগের আরও খবর