• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

ফিট থাকতে কখন কী খান দিব্যাঙ্কা

লাইফস্টাইল ডেস্ক / ১৬৮ সময় দেখুন
আপডেট : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

ভারতীয় টিভি সিরিজের জনপ্রিয় মুখ দিব্যাঙ্কা ত্রিপাঠি। নিজের ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য ডায়েটে ভীষণ মনোযোগী তিনি। ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য দিব্যাঙ্কা কখন কী খান, চলুন জেনে নেওয়া যাক।

ব্রেকফাস্ট

দিব্যাঙ্কা সকাল ১০-১১ টার মধ্যে ব্রেকফাস্ট করেন। দিন শুরু করেন এক গ্লাস সবুজ জুস খেয়ে। তারপরেই সকালের জলখাবার খান। তাতে থাকে কিনোয়া বা আমন্ডের আটা দিয়ে তৈরি প্যানকেক। এতে এক ফোঁটা তেল থাকে না। পাশাপাশি তাজা ফলও খান দিব্যাঙ্কা।

লাঞ্চ ও বিকালের স্ন্যাকস 
শুটিংয়ে থাকলেও বাড়ি থেকেই টিফিন নিয়ে যান দিব্যাঙ্কা। তার লাঞ্চ বক্সে থাকে পনির ও সবজির তৈরি র‍্যাপ ।বিকালের স্ন্যাকসে মুখরোচক খাবার থাকে। স্ন্যাকসে দিব্যাঙ্কা খান তেল ছাড়া সবজির কাটলেট, চিনি ছাড়া স্যুপ। খুব ব্যস্ত থাকলে অভিনেত্রী ছোট ছোট চিজের টুকরো খান।

কখন ডিনার সারেন
দিব্যাঙ্কা সন্ধ্যা সাড়ে সাতটার মধ্যে ডিনার করে ফেলেন। সেখানেও হালকা খাবারই খান অভিনেত্রী।

দিব্যাঙ্কা গণমাধ্যমকে জানিয়েছেন,  আমার বিপাক হার খুব ভালো নয়। এজন্য অতিরিক্ত ভাত, চিনি ও কার্বোহাইড্রেট এড়িয়ে চলি। এই নিয়ম মেনে ছয় মাসের মধ্যে ১০ কেজি ওজন কমাতে পেরেছি। তবে সপ্তাহে একদিন কোনো নিয়ম মানি না।


এই বিভাগের আরও খবর