• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ভোলায় কালবেলা’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিনিধি / ৪৪ সময় দেখুন
আপডেট : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

বর্ণাঢ্য আয়োজনে ভোলায় কালবেলা পত্রিকার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের উপস্থিতির মাধ্যমে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিদের পদচারণায় মুখরিত হয়ে উঠে ভোলা প্রেসক্লাব মিলনায়তন। ভোলার প্রবীণ সাংবাদিক এম এ তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা বিএনপির আহ্বায়ক ও ভোলা-১ আসনের সংসদ সদস্য পদ প্রত্যাশী গোলাম নবী আলমগীর। সাংস্কৃতিক ব্যক্তিত্ব তালহা তালুকদার বাঁধনের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা প্রতিনিধি ওমর ফারুক।
কালবেলার ৩য় বর্ষপূর্তিতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আরো বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)’র সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ্, জেলা জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া সম্পাদক অধ্যাপক আমির হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত ভোলা-১ আসনের এমপি প্রার্থী মাওলানা এম ওবায়েদ বিন মোস্তফা, বিএনপির যুগ্ম-আহবায়ক হুমায়ুন কবির সোপান, বশির হাওলাদার, দৈনিক আজকের ভোলা’র সম্পাদক শওকাত হোসেন, ইসলামি আন্দোলন ভোলা উত্তর শাখার সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক, সিনিয়র সাংবাদিক এম এ বারী, ভোলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক এডভোকেট তোয়াহা, দৈনিক ভোলার বাণী’র সম্পাদক মুহা: মাকসুদুর রহমান, আমারদেশ পত্রিকার জেলা প্রতিনিধি ইউনুছ শরীফ, বাসস প্রতিনিধি আল-আমিন শাহরিয়ার, খোলা কাগজ জেলা প্রতিনিধি আব্দুস সহিদ তালুকদার, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি শিমুল চৌধুরী, একুশে টিভি জেলা প্রতিনিধি মেসবাহ উদ্দিন শিপু, ডিবিসি জেলা প্রতিনিধি এইচ এম জাকির, ভোলা জেলা এলডিপি সভাপতি বশির আহমেদ, ভোলা মিডিয়া হাউজের সভাপতি জামাল উদ্দিন, ভোলা জার্নালিস্ট ফোরামের সভাপতি শাহীন কাদের।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা ইয়ারুল আলম লিটন, কৃষক দল সভাপতি আব্দুর রহমান সেন্টু, সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিম, জিটিভি ও যুগান্তর প্রতিনিধি হেলাল উদ্দিন গোলদার, আলোচিত কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি সোলাইমান, মানবজমিন প্রতিনিধি এডভোকেট মনিরুল ইসলাম, ভোরের কাগজ প্রতিনিধি এইচ এম নাহিদ, এসএ টিভি প্রতিনিধি বিল্লাল হোসেন, কালবেলা দৌলতখান প্রতিনিধি গজনবী, ইনকিলাব প্রতিনিধি জহিরুল ইসলাম, প্রেসক্লাব সদস্য মোশারেফ লাবু, এটিএন নিউজ প্রতিনিধি ছিদ্দিক উল্লাহ্, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি ফরহাদ হোসেন, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি শরীফ হোসাইন, বাংলা বাজার পত্রিকা প্রতিনিধি শাহরিয়ার ঝিলন, স্বদেশ প্রতিদিন প্রতিনিধি এইচ আর সুমন, ভোরের দর্পণ প্রতিনিধি ইমরান হোসাইন, মানবকন্ঠ প্রতিনিধি আনোয়ার সুজন, খবরপত্র প্রতিনিধি আশিকুর রহমান শান্ত, আজকের দর্পণ প্রতিনিধি আশরাফুল আলম সজিব, কালবেলা বোরহানউদ্দিন প্রতিনিধি এইচ এ শরীফ, ঢাকা পত্রিকা প্রতিনিধি লিটন শেখ, এশিয়ান টিভি প্রতিনিধি মহিউদ্দিন, কালবেলা তজুমুদ্দিন প্রতিনিধি এম তামিম মান্নান, আলোকিত সকাল প্রতিনিধি টিপু সুলতান, বিজয় টিভি প্রতিনিধি রিয়াজ হোসেন শান্ত, স্বদেশ বিচিত্রা প্রতিনিধি দাউদ ইব্রাহিম, দৈনিক সকাল প্রতিনিধি হাসনাইন আহমেদসহ ভোলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন সংগ্রাম প্রতিনিধি আব্দুর রহমান হেলাল। বক্তারা বলেন, কালবেলা তার বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ-বিদেশে ইতোমধ্যে পাঠকের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও পত্রিকাটি সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে কাজ করে যাবে এ প্রত্যাশা সকলের।


এই বিভাগের আরও খবর