• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

“বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে পিআর পদ্ধতিতে নির্বাচন উপযুক্ত নয় : তারেক রহমান

ডেস্ক রির্পোট / ৭৯ সময় দেখুন
আপডেট : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

তারেক রহমান বলেন, “জনগণের উত্তরণের যাত্রা সহজ নয়। সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বললেও নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষের নিত্যনতুন শর্ত ও প্রস্তাবনা জনমনে প্রশ্ন সৃষ্টি করছে।”

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জন্মাষ্টমীর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান অভিযোগ করেন, “সুষ্ঠু ভোট হলে বিএনপি ক্ষমতায় যাবে এমন ভেবে ‘পলাতক স্বৈরাচার’ নানা ষড়যন্ত্র করছে।”

সুষ্ঠু ভোট হলে বিএনপি ক্ষমতায় যাবে এমন ভেবে ‘পলাতক স্বৈরাচার’ নানা ষড়যন্ত্র করছে; কিছু পক্ষ বিএনপি ঠেকানোর রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচন পদ্ধতি নিয়ে মত প্রকাশ করে তিনি বলেন, “বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে পিআর পদ্ধতিতে নির্বাচন উপযুক্ত নয়। পিআর পদ্ধতিতে ভিন্ন মত থাকলেও সেটিই রাজনৈতিক সৌন্দর্য। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এ সংকট সমাধান সম্ভব।”

তারেক রহমান রাজনৈতিক প্রতিপক্ষকে উদ্দেশ্য করে বলেন, “যারা বিএনপির বিজয় ঠেকাতে নানা শর্তের বেড়াজালের কথা বলছেন তাদের বলব, রাজনীতি দিয়ে রাজনীতি মোকাবিলা করুন।”

তিনি সতর্ক করে দেন, নির্বাচন সামনে রেখে যারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন তারা গণতন্ত্রের উত্তরণের পথে বাধা সৃষ্টি করছেন। তারেক রহমান বলেন, “গণতান্ত্রিক শক্তির বিরোধ এমন পর্যায়ে নেওয়া যাবে না যাতে করে ‘পলাতক স্বৈরাচার’ সুযোগ পায়।”

ধর্মীয় পরিচয়কে পুঁজি করে কেউ যাতে রাজনীতি করতে না পারে সেদিকেও সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এ সময় তিনি আগামী নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীদের সমর্থন আশা  করেন।


এই বিভাগের আরও খবর