• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

বেসরকারি শিক্ষক-কর্মচারিদের চাকরি জাতীয় করনের দাবীতে ভোলায় জমিয়াতুল মোদাররেছীনের প্রস্তুতিমূলক সভা

প্রতিনিধি / ৯৮ সময় দেখুন
আপডেট : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

দেশের মাদরাসা শিক্ষক-কর্মচারীদের একমাত্র অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন বেসরকারি শিক্ষক-কর্মচারিদের চাকরি জাতীয় করনের দাবিতে বরিশাল অঞ্চলের প্রতিনিধি সন্মেলন আগামি ১৮ নভেম্বর, মঙ্গলবার বরিশাল শিল্পকলা একাডেমিতে সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হবে। বরিশাল অঞ্চলের মহানগর, ৬টি জেলা ও ৪১ টি উপজেলা থেকে জমিয়াতুল মোদাররেছিনের প্রতিনিধিগন অংশগ্রহন করবেন। সমাবেশ বাস্তবায়নে ভোলায় জেলা জমিয়াতুল মোদাররেছীন বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১০টয় ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসার হল রুমে জেলা ও ৭টি উপজেলার নেতৃবৃন্দের সমন্বয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন ভোলা জেলা সভাপতি ও বোরহানউদ্দিন কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা এ বি এম আহমদ উল্লাহ আনছারী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল অঞ্চলের সমন্বয় কমিটির সদস্য সচিব এবং ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন ভোলা জেলা সহ-সভাপতি ও লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ মোশাররফ হোসাইন, সহ-ভাপতি ও দিদারুল্লাহ ফাজিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আব্দুস সামাদ।
প্রধান অতিথি আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম তার বক্তব্যে বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের ইতিহাস তুলে ধরে বলেন জমিয়াতুল মোদাররেছীন প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত দ্বীনি শিক্ষা তথা মাদরাসা শিক্ষা ও শিক্ষকদের সুযোগ সুবিধা উন্নয়ন ও সমৃদ্ধি যা কিছু হয়েছে সবাই জমিয়াতুল মোদাররেছীনের অবদান। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন সভা-সেমিনারের আয়োজন করে জমিয়তের সমালোচনা করা হচ্ছে। জমিয়তের অর্জন, অবদান ও আদর্শকে অস্বীকার করছেন একদল আলেম ও শিক্ষক। অথচ সে আলেম দ্বীনি ইলেম শিক্ষা করে যে পর্যায়ে এসেছেন সেটিও জমিয়তের অবদান। জমিয়ত এপর্যন্ত মাদরাসা শিক্ষাকে যা দিয়েছে তা অস্বীকার করা নিমখারামীর শামিল। প্রধান অতিথি বলেন নতুন প্রজন্ম বিশেষ করে মাদরাসা শিক্ষার সাথে সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের জমিয়তের ইতিহাস অবগত হওয়া ও স্মরণ রাখা প্রয়োজন। জমিয়াতুল মোদাররেছীন সকল বেসরকারি শিক্ষক-কর্মচারিদের চাকরি জাতীয়করণ দাবি করছে। ২০১৮ সনের ২৭ জানুয়ারি জমিয়াতুল মোদাররেছীনের আহ্বানে সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক শিক্ষক সন্মেলন করে প্রথম শিক্ষক-কর্মচারিদের চাকরি জাতীয়করণের দাবি জনানো হয়। জমিয়তের দাবি শিক্ষক-কর্মচারিদের চাকরি জাতীয়করণ।
বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন সাহেব ও সংগঠনের সুযোগ্য মহাসচিব অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা সাব্বির আহমেদ মোমতাজী সাহেবের নেতৃত্বে জমিয়াতুল মোদাররেছীনের মাধ্যমেই বেসরকারি শিক্ষক-কর্মচারিদেন চাকরি জাতীয় করন হবে। মাদরাসা শিক্ষার এই সাফল্য ম্লান করে দিতে একটি গোষ্ঠী কাজ করছে। মাদরাসা শিক্ষক দের ঐক্য নষ্ট করার জন্য নামে-বেনামে ভুঁইফোড় ফেসবুক সর্বস্ব সংগঠন হয়েছে, যাদের কোন অস্তিত্ব নেই। যে ঐক্যের ভিত্তিতে দাবী দাওয়া পূরণ হয়েছে তারা মাদরাসা শিক্ষকদের সেই ঐক্য বিনষ্ট করার চক্রান্ত করছে।
তাদের জানা উচিত, জমিয়াতুল মোদাররেছীনের বিরুদ্ধে অতীতে অনেক ষড়যন্ত্র করেছেন, বিরোধীতা করেছেন, আলিয়া মাদরাসার ধারার বিরুদ্ধে করেছেন কিন্তু কোন কিছুই টিকে নাই। জমিয়াতুল মোদাররেছীন ও আলিয়া মাদরাসা ধারা টিকে আছে। জমিয়াতুল মোদাররেছীনের সারাদেশ ব্যাপী শক্তিশালী কমিটি রয়েছে। সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এটা আমাদের জন্য বিরাট সাফল্য। আগামী দিন জমিয়াতুল মোদাররেছীনের। আগামীদিন মাদরাসা শিক্ষকদের। সামনের দিনে যে সমাজ গড়ার চিন্তা ভাবনা হচ্ছে সেখানে মাদরাসা শিক্ষক এবং জমিয়তের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সবাইকে প্রস্তুত থাকতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন জেলা সাংগঠনিক সম্পাদক ও রামগঞ্জ তোফায়েলিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ হোসেন। করিমজান কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ইয়াকুব শরীফ। বোরহানউদ্দিন উপজেলা সহ-সভাপতি মাওলানা ফয়জুল আলম, মনপুরা জমিয়াতুল মোদাররেছীনের সভাপতি ও মনপুরা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা অজিউল্লাহ ফরহাদ। ভোলা সদর উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ ও সাধারন সম্পাদক এবং কোড়ালিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ হারুন। লালমোহন উপজেলা জমিয়াতুল মোদারনেছিনের সেক্রেটারি ও সুপার পূর্ব ধলীগোরনগর ইসলামিয়া দাখিল মাদরাসা মাওলানা মোঃ ছাইফুল ইসলাম, চরফ্যাশন উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোঃ নিজাম উদ্দিন হুমায়ুন সরমান, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ কামরুজ্জামান। বোরহানউদ্দিন উপজেলা সহ-সভাপতি ও ছোট মানিকা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ছাইফুল্লাহ। বোরহানউদ্দিন উপজেলা যুগ্ম সম্পাদক ও দেউলা শিপপুর দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ ইদ্রিস। তজুমুদ্দিন উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের সভাপতি ও পূর্ব গোলকপুর আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আইয়ুব আলী। সেক্রেটারি মাওলানা মোঃ কামাল উদ্দিনসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পশ্চিম ধনিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শামছুল আলম চৌধুরী। সভায় জেলা ও সকল উপজেলার নেতৃবৃন্দ ও বিভিন্ন মাদরাসার প্রধানগণ উপস্থিত ছিলেন


এই বিভাগের আরও খবর