• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

ভুল চিকিৎসায় জীবন প্রদীপ নিভে গেলে  শিশু তানভীরের

স্টাফ রিপোর্টার / ৫৫ সময় দেখুন
আপডেট : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

ভুল চিকিৎসায় কারণে জীবন প্রদীপ নিভে গেল শিশু তানভীরের (৮)। শনিবার (২৩ আগস্ট) ভোর সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকের হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। শিশু তানভিবের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার ফুল কাচিয়া গ্রামে। তানভীরের মৃত্যুর খবরে তার গ্রামের বাড়িতে মা, স্বজনসহ সবাই কান্নায় ভেঙে পড়েন। শনিবার বিকালে ভোলা সদর হাসপাতালে পোস্টমর্টেম শেষে রাতে তার বাড়িতে নিয়ে যাওয়া হয় দাফন করার জন্য এবং রাতেই তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানা গেছে, চলতি বছরের ২৩ এপ্রিল জ্বরে আক্রান্ত ৮ বছরের শিশু মো: তানভীরকে তার পরিবারের স্বজনরা চিকিৎসার জন্য বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের গেইট থেকে আকিব মেডিকেল হলের মালিক মো: আকিব উল্লাহর প্ররোচনায় তার ফার্মেসীতে নিয়ে ডাক্তার পরিচয় দেওয়া স্যাকমো মো: সফিকুল ইসলামকে দেখান। তিনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে ডেঙ্গু আক্রান্তের কথা বলে রোগীকে ৪টি ইনজেকশন পুশ করেন। ইনজেকশন পুশের পর পরই শিশু তানভীরের হাতে কালো বিচির মতো উঠতে থাকে। এক পর্যায়ে তার হাত-পায়ে পচন দেখা দিলে ক্রমেই তা ভয়াবহ রুপ নেয়। প্রায় ৪ মাস ধরে ভোলা, বরিশাল, ঢাকা, শিশু হাসপাতাল ও ঢাকা মেডিকেল চিকিৎসারত অবস্থায় তানভীর মারা যান।

আরো জানা গেছে, ছেলের চিকিৎসা করাতে গিয়ে দরিদ্র পরিবার তাদের বসতভিটিসহ সব বিক্রি করে ১৭ লাখ টাকা খরচ করেন। স্যাকমো শফিকুল ইসলাম নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে প্রাইভেট চেম্বারে রোগীর ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগে শিশু তানভীরের মা মোসা: মিতু গত ১৫ জুলাই সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। ওই মামলায় শফিকুলকে গ্রেফতার করা হয়, বর্তমানে শফিক জেল হাজতে রয়েছেন।

মামলায় আরও দাবি করা হয়েছে, অভিযুক্ত শফিকুল ইসলাম ডাক্তার না হয়েও ডাক্তার পরিচয়ে ব্যবস্থাপত্রে ভুল চিকিৎসা দিয়েছেন। ব্যবস্থাপত্রে শিশুর ডেঙ্গু হয়েছে উল্লেখ করা হলেও তার ডেঙ্গু হয়নি। মামলার অপর আসামি ফার্মেসী মালিক মো: আকিব উল্লাহ এখনও গ্রেফতার হয়নি। শিশু তানভিরের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার ফুল কাচিয়া গ্রামে। সে চরমোনাই মাদরাসার হেফজ বিভাগে পড়াশোনা করত।


এই বিভাগের আরও খবর