• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

ভোলায় এক পরিবারে ৪ জন দৃষ্টিপ্রতিবন্ধী, কাটছে মানবেতর জীবন

প্রতিনিধি / ৭৯ সময় দেখুন
আপডেট : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

৬ জনের পরিবারে ৪ জনই দৃষ্টিপ্রতিবন্ধী। তাঁদের মধ্যে পরিবারের প্রধান মো: কামাল হোসেন মাঝি নিজেও একজন। জন্ম থেকে দৃষ্টিপ্রতিবন্ধী মানুষটির জীবনের শুরু হয়েছিল বড় একটি স্বপ্ন নিয়ে। তিনি একদিন ধর্মিয় বক্তা হবেন। মানুষের সামনে দাঁড়িয়ে তিলাওয়াত করবেন, হামদ-নাত গাইবেন, মানুষকে আলো দেখাবেন। মুখস্থ করেছিলেন পবিত্র কোরআনের ১৫টি পারা। কিছুদিন মাদ্রাসায়ও পড়েছেন। কিন্তু সেই স্বপ্ন বাস্তবে রূপ নেয়নি। অভাব আর দারিদ্র্য তাঁকে নামিয়ে এনেছে এমন এক বাস্তবতায়, যেখানে এখন তাঁর একমাত্র চাওয়া-দুই বেলা খেতে পারা আর মাথার ওপর ছাউনি। তিনি ভোলার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের মেঘনার তীরবর্তী কন্দকপুর গ্রামে থাকেন।
জানা গেছে, কামালের জন্ম ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের রামদাসপুর গ্রামে। বাবা চাষাবাদ করতেন। মেঘনার বারবার ভাঙনে সব হারিয়ে দক্ষিণ রাজাপুরে এসে সরকারি পতিত জমিতে ঘর তোলে পরিবারটি। কামাল ছোটবেলায় ওস্তাদের মুখে শুনে পবিত্র কোরআন মুখস্থ করেন। কিছুদিন দাখিল মাদ্রাসায় পড়লেও অর্থাভাবে তা থেমে যায়। সেই সময়েই বক্তা হওয়ার স্বপ্ন জাগে মনে। কিন্তু পরিবারের অভাব তাঁকে স্বপ্ন থেকে দূরে সরিয়ে দেয়। বিয়ের পর থেকে কামালের স্ত্রী তানজিলা ছোট ছোট কাজ করেন। যেমন-শাকপাতা বিক্রি, হাঁস-মুরগি পালন করে সংসার চালানোর চেষ্টা করেন। একসময় ৪টি গরুর মালিকও হন। কিন্তু ২০২৪ সালে এক রাতে ২টি গরুই চুরি হয়ে যায়। তানজিলা বিভিন্ন জায়গায় খুঁজেছেন গরুগুলো, পাননি। মানুষের সহায়তায় ১টি বাছুর কেনেন, আর মৎস্য বিভাগ আরও ১টি দেয়। এখন সেগুলো বড় হচ্ছে। গরু দুটি এখন তাঁদের সম্বল।

????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????


জনতাবাজার থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে তাঁর ঘর। বর্ষায় কর্দমাক্ত রাস্তা পেরিয়ে কোনো রিকশা যায় না, হাঁটতে হয়। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে কামালের বাড়ীতে গিয়ে জানা যায়, কামালের পরিবারের সদস্যদের মধ্যে স্ত্রী মোসাম্মৎ তানজিলা বেগম (৩৯) ও ছোট মেয়ে উম্মে হাবিবা (৭) ছাড়া পরিবারের সবাই দৃষ্টিপ্রতিবন্ধী। তাঁর বড় মেয়ে কামরুন নাহার (২৫), ছেলে আবুল বাশার (১৩), মেঝ মেয়ে শশী আক্তার (১০) এই ৩ জনই দৃষ্টিপ্রতিবন্ধী। এছাড়া ২ মেয়ের স্বামীও প্রতিবন্ধী। বড় জামাই বুদ্ধিপ্রতিবন্ধী, মেঝ জামাই শারীরিকভাবে অক্ষম। কারও তেমন উপার্জন নেই।
কামাল বলেন, এই বছর বৃষ্টির শেষ নাই। আসমান দিয়াও পড়ে, জোয়ারে গর-বিডি ডুবি যায় (ঘরি ভিটা ডুবে যায়)। বৃষ্টিরসুম (বৃষ্টির সময়) গরে-বাইরে (ঘরে-বাহিরে) একাকার। গরেও পানি, বাইরেও পানি (ঘরেও পানি, বাহিরেও পানি)। এই অবস্থা দেইকখ্যা (দেখে) জনতাবাজারের জামাল ডাকতোর (ডাক্তার) ৫১ হাজার টিয়ার (টাকা) টিন দিছে বাকিত (বাকিতে)। কইছে টিয়া ছিরি ছিরি (অল্প অল্প) নিবো। কিন্তু এহোন (এখন) টিয়ারলাই (টাকার জন্য) চাপ দেয়। এমন করেই জীবন পার করছে কামাল মাঝির পরিবার। কামালের চাওয়া, দিনে ২ বেলা খেতে পাওয়া, একটু নিরাপদে থাকা। ছোট যে ৩টি ছেলে-মেয়ে আছে, তাদের স্বাবলম্বী করা। কিন্তু কোনো কূল খুঁজে পাচ্ছেন না।


এই বিভাগের আরও খবর