• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

ভোলায় ছাত্রশিবিরের নবীনবরণে উচ্ছ্বাস

প্রতিনিধি / ১০৭ সময় দেখুন
আপডেট : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

গণহত্যা মামলার রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে : ভোলায় জাহিদুল ইসলাম

ভোলা জেলা পরিষদ অডিটোরিয়াম অনুষ্ঠিত ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সদ্য ঘোষিত আলোচিত মামলার রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন। মঙ্গলবার ১৮( নভেম্বর) দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ দাবি তোলেন।

জাহিদুল ইসলাম বলেন,“দীর্ঘ অপেক্ষার পর গণহত্যা মামলার রায় এসেছে। তবে আমরা মনে করি শুধু রায় ঘোষণাই যথেষ্ট নয়—দ্রুততম সময়ের মধ্যে এর বাস্তবায়ন দেখতে চাই।”

তিনি অভিযোগ করেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল। তার ভাষ্য, “পুলিশ প্রধান মামুনের সাজা প্রত্যাশার তুলনায় কম হয়েছে। আপিলে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে বলে আমরা আশা করি।”

শেখ হাসিনার প্রসঙ্গে তিনি দাবি করেন, “তিনি যেহেতু ভারতে অবস্থান করছেন, তাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে এনে রায়ের প্রক্রিয়া সম্পন্ন করা উচিত।”

অনুষ্ঠানে কেন্দ্রীয় সভাপতি আরও অভিযোগ করেন, ছাত্রলীগ বিগত সময়ে ক্যাম্পাসে “ফ্যাসিবাদী রাজনীতি” করেছে, যা শিক্ষাঙ্গনে সুষ্ঠু ছাত্ররাজনীতির পরিবেশ নষ্ট করেছে।

ভোলা সরকারি কলেজ শিবিরের সভাপতি ইমরান হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ নবীনবরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিবিরের কেন্দ্রীয় কমিটির স্পোর্টস সম্পাদক হারুন অর রশিদ রাফি, পাঠাগার সম্পাদক সোহেল রানা, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. পারভেজ হোসাইন, শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল আমিন ও সেক্রেটারি মো. হাসনাইন আহমেদ।

অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ক্যারিয়ার ও ভবিষ্যৎ গঠনমূলক পথচলায় বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।


এই বিভাগের আরও খবর