• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

ভোলায় জামায়াতের কর্মী এবং নির্বাচনী সভা অনুষ্ঠিত

প্রতিনিধি / ৭৪ সময় দেখুন
আপডেট : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
ছবি সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা সদর উপজেলার ধনিয়ায় ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) সকালে সদর উপজেলার শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ধনিয়া ইউনিয়ন আমির ও চেয়ারম্যান প্রার্থী হাফেজ মাওলানা মোঃ মনির হাসনাইনের সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি অধ্যক্ষ আব্দুর রহিম নাজিম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা আমির মাস্টার মোঃ জাকির হোসাইন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা নায়েবে আমির বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও প্রচার-মিডিয়া বিভাগের প্রধান অধ্যাপক আমির হোসেন, ভোলা সদর উপজেলা আমির মাওলানা মোঃ কামাল হোসাইন ও নায়েবে আমির মাওঃ আব্দুল বারী, সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার, ভোলা পৌর সেক্রেটারি মাওলানা আতাউর রহমান কামাল প্রমুখ।
সম্মেলনে বক্তারা বলেন, দেশের রাজনৈতিক সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তারা উল্লেখ করেন, হযরত আদম (আ.) থেকে শুরু করে সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা.) পর্যন্ত সকল নবী-রাসূল আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। একজন মুসলমান হিসেবে সমাজে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব। জামায়াতে ইসলামী সেই লক্ষ্যেই কাজ করছে। তাই মুসলমানদের উচিত কুরআন-সুন্নাহর বিধান অনুযায়ী সমাজ গঠন করা এবং অন্য কোনো মতাদর্শের অনুসরণ না করা।
বক্তারা আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে ষাটোর্ধ্ব বয়সের সকল মানুষের এবং কর্ম ক্ষেত্রে আহত বা এক্সিডেন্ট করে পঙ্গুত্ববরণকারী সকলের দায়িত্বভার সরকার গঠন করবে। যাকাতের সুষ্ঠু বন্টনের মাধ্যমে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের দরিদ্র বিমোচন করবে, আল্লাহর সাহায্য বিশ্বের শ্রেষ্ঠ প্রকৌশলীদের মাধ্যমে বাংলাদেশের নদী ভাঙ্গন সমস্যার সমাধান করা হবে এবং ভোলার গ্যাস কাজে লাগিয়ে জেলায় শিল্প কারখানা স্থাপন করা হবে। ভোলায় বিশ্বমানের মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করার মাধ্যমে চিকিৎসা ব্যবস্থার উন্নতি সাধন করা হবে। সভায় কর্মীদের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা ও আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতের প্রার্থীর পক্ষে সর্বাত্মক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।


এই বিভাগের আরও খবর