• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

ভোলায় ডোবার পানিতে ডুবে এক শিশুর মৃ-ত্যু

প্রতিনিধি / ৯৭ সময় দেখুন
আপডেট : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
প্রতীকী ছবি

ভোলার লালমোহন উপজেলায় ডোবার পানিতে ডুবে মো. সাহাদ নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কিশোরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। শিশু সাহাদ ওই এলাকার মো. আব্দুস শহিদের ছেলে।
জানা গেছে, দুপুরের দিকে বাড়ির উঠানে খেলছিল শিশু সাহাদ। কিছুক্ষণ পরে তাকে উঠানে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে বসতঘর সংলগ্ন পরিত্যক্ত ডোবার পানিতে শিশু সাহাদকে ভাসতে দেখে উদ্ধার করা হয়। তৎক্ষণে মারা যায় শিশু সাহাদ।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তারা মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। কোনো অভিযোগ না থাকায় ওই শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের হয়েছে।


এই বিভাগের আরও খবর