• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

ভোলায় নদীতে থাকা মৎস্য আভিযানিক দলের ওপর হামলা, আহত-৭

প্রতিনিধি / ৫৪ সময় দেখুন
আপডেট : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

ভোলার লালমোহন উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নদীতে থাকা আভিযানিক দলের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের দেবির চর সংলগ্ন তেঁতুলিয়া নদীর মুন্সীর চর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় নদীতে অফিসের একটি আভিযানিক দলের ওপর হামলা চালান সংঘবদ্ধ জেলেরা। এতে পুলিশ সদস্য ও মৎস্য অফিসের কয়েকজনসহ মোট ৭জন আহত হয়েছেন। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান।
তিনি জানান, মা ইলিশ রক্ষায় মঙ্গলবার মধ্যরাত থেকে আমাদের কয়েকটি টিম নদীতে পৃথকভাবে অভিযান পরিচালনা করছিল। বুধবার সকালের দিকে হঠাৎ করে উপজেলার বদরপুর ইউনিয়নের দেবির চর সংলগ্ন তেঁতুলিয়া নদীর মুন্সীর চর এলাকায় ১০ থেকে ১২ জনের সংঘবদ্ধ জেলের দল ফাইটার নৌকা নিয়ে এসে একটি আভিযানিক দলের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পরে তারা আমাদের ওই টিমের সদস্যদের লাঠি দিয়েও মারধর করে।
সামুদ্রিক মৎস্য কর্মকর্তা আরো জানান, খবর পেয়ে দুপুরের দিকে হামলার শিকার আভিযানিক টিমের আহত সদস্যদের উদ্ধার করি। হামলায় আহত হয়েছেন ৭ জন। তারা হলেন- পুলিশ সদস্য তুষার, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী নেছার উদ্দিন, তথ্য সংগ্রহকারী জাকির হোসেন শরীফ, অফিস সহায়ক খোকন চন্দ্র দে, ট্রলারের মাঝি রাসেল, সবুজ ও স্প্রিড বোটের চালক মো. মনির। আহতদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়েছে। এ ঘটনায় দ্রুত সময়ের মধ্যে থানায় মামলা দায়ের করা হবে।


এই বিভাগের আরও খবর