• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

ভোলায় বিআরডিবি মোড়ে  ইয়াবাসহ যুবক গ্রেফতার

প্রতিনিধি / ৫৮ সময় দেখুন
আপডেট : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

ভোলার চরফ্যাশনে সড়ক নিরাপত্তা ও জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে যৌথ বাহিনীর বিশেষ চেকপোস্ট অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা সদরের বিআরডিবি মোড়ে এ অভিযান চালানো হয়। এতে নৌবাহিনী ও ট্রাফিক পুলিশের সদস্যরা অংশ নেন। অভিযান চলাকালে বেলা সাড়ে ১১টার দিকে মো. কামরুল হাসান মুন্না নামে এক যুবককে ৭পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।আটককৃত যুবক চরফ্যাশন পৌরসভার ৪নং ওয়ার্ডের মৃত আনোয়ার হোসেনের ছেলে। এ সময় তার কাছ থেকে একটি মানিব্যাগ ও একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে জেলা হাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, সড়কে নিরাপত্তা ও জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। মাদকবিরোধী কার্যক্রম জোরদারের পাশাপাশি সড়ক পরিবহন শৃঙ্খলা ও সাধারণ মানুষের নিরাপত্তাই এ অভিযানের মূল উদ্দেশ্য।


এই বিভাগের আরও খবর