• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

ভোলায়  ব্রান্ডের নকল বস্তায় সরকারি চাল বিক্রি, লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার / ২৭৬ সময় দেখুন
আপডেট : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

ভোলার লালমোহন উপজেলায় টিআর প্রকল্পের চাল নূরজাহান ও বকমার্কা স্বর্ণা চালের নকল বস্তায় ভরে বাজারে বিক্রির জন্য প্রস্তুতি ও নকল বস্তা বিক্রির দায়ে মোট ৩ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে এমন সংবাদের ভিত্তিতে পৌরশহরের ওয়েস্টার্ণ পাড়া ও শুটকি পট্টিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ।

এ সময় টিআর প্রকল্পের চাল অবৈধভাবে অন্য ব্রান্ডের বস্তায় ভরে বাজারজাতকরণের লক্ষ্যে প্রস্তুত করায় মুন্সি এন্টারপ্রাইজের মালিক মো. হাবিবুর রহমানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নূরজাহান, বকমার্কা ও অন্যান্য চালের নকল বস্তা বিক্রি করায় পৌরশহরের মেসার্স সিরাজ স্টোরকে ৩০ হাজার ও বিসমিল্লাহ এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ। এ সময় বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড ও লালমোহন থানার পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর