• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

ভোলায় মাওলানা  আমিনুলহক নোমানীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিনিধি / ৪৫ সময় দেখুন
আপডেট : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

ভোলা দারুল হাদীস কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা মোঃ আমিনুল হক নোমানীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ভোলা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও শিক্ষকরা অংশ নেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে নোমানীকে হত্যা করা হয়েছে। তারা বলেন, ৪ দিন ধরে আল্টিমেটাম দেওয়ার পরও প্রশাসন কোনো সঠিক তথ্য বা তদন্তের অগ্রগতি জানাতে পারেনি। আমরা খুনিদের বিচার চাই। যদি দাবি পূরণ না হয়, ছাত্রসমাজ জানে কিভাবে তাদের দাবি আদায় করতে হয়। বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে খুনিদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে ভোলা আলীয়া মাদ্রাসার শিক্ষার্থীরা এক দফা দাবিতে কঠোর আন্দোলনে নামবে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দারুল হাদিস কামিল স্নাতকোত্তর মাদ্রাসার শিক্ষক মাওলানা মাকসুদুল্লাহ আমিনী, শিক্ষার্থী মো: আবু হানিফ, মো: ইমরান, মো: তাসদিক ও মো: তানজিল প্রমুখ। উল্লেখ্য, গত শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের উত্তর চর নোয়াবাদে নিজ বাড়িতে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে হত্যা করে মাওলানা নোমানীকে। হত্যাকা-ের সময় তিনি বাড়িতে একাই ছিলেন। তার স্ত্রী শ্বশুরবাড়িতে এবং সন্তানরা পড়াশোনার জন্য বাইরে অবস্থান করছিলেন।


এই বিভাগের আরও খবর