• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

ভোলায় মাদ্রাসার সামনে ফেলে রেখে যাওয়া অজ্ঞাত শিশুটি পেলো অস্থায়ী ঠিকানা

প্রতিনিধি / ১০০ সময় দেখুন
আপডেট : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

ভোলার তজুমদ্দিনে তালিমুল কুরআন মডেল মাদ্রাসার সামনে  অজ্ঞাত ব্যাক্তি এক নবজাতক শিশুকে ফেলে রেখে যায় ।শিশুটি কন্যা সন্তান বলে জানা যায়।  বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যা অনুমান ৭টার দিকে স্থানীয়রা  কান্নার শব্দ শুনে টের পেয়ে সেখানে গিয়ে দেখে একটি নবজাতক কন্যা শিশু পরে আছে। সেখান থেকে  দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। শিশুটি  চিকিৎসা শেষে তজুমদ্দিনের ব্যবসায়ী মো: সবুজ দম্পতির কাছে  পরিচর্যার জন্য রাখা হয়েছে। উপজেলা শিশু কল্যান বোর্ড বৃহস্পতিবার প্রয়োজনীয় আইনী পদক্ষেপ শুরু করেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার, সমাজসেবা কর্মকর্তার নেতৃত্বে ৪ সদস্যের একটি কমিটি গঠন করেছে। তারা সাময়িকভাবে শিশুটির বাড়তি পরিচর্যার জন্য প্রদানের লক্ষ্যে সবুজ ও লুবনা দম্পতির বাসা ও অন্যান্য সুযোগ সুবিধা পর্যবেক্ষণ করেছেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: সিদ্দিকুর রহমান জানান, বিধি মোতাবেক পর্যবেক্ষণ শেষ উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার এর নিকট প্রতিবেদন দেয়া হবে। পরে বোর্ডের সভায় সিদ্ধান্ত গ্রহনের প্রেক্ষিতে আইনগত অভিভাবক না পাওয়া পর্যন্ত সাময়িকভাবে শিশুটিকে পরিচর্যার জন্য রাখা হবে।
সুত্র জানায়, ২৭ আগষ্ট (বুধবার) সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার চাঁদপুর ইউনিয়নের মোল্লা গ্রামের একটি নুরানী মাদ্রাসার বারান্দায় শিশুর কান্নার আওয়াজ পায় একপথচারী। পরে স্থানীয়দের সহায়তায় ব্যবসায়ী সবুজ উদ্ধার করে প্রথমে শিশুটিকে তজুমদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে দেখে দ্রুত ভোলা সদর হাসপাতালে রেফার করেন। পরে সবুজ ও লুবনা দম্পতি বিষয়টি থানা-পুলিশকে অবহিত করে শিশুটিকে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান। একদিন পর আশঙ্কামুক্ত হওয়ায় শিশুকে ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে শিশুটির পরিচর্যার দায়িত্ব নেয়ার আগ্রহ প্রকাশ করে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের নিকট আবেদন করেন স্থানীয় ব্যবসায়ী ও সবুজ ট্রেডার্সের সত্ত্বাধিকারী মো. সবুজ ও লুবনা দম্পতি। আইনী প্রক্রিয়া সম্পন্ন ও বোর্ডের সিদ্ধান্ত গ্রহন পর্যন্ত তাদের হেফাজতেই রাখা হয়েছে নবজাতকে।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন, শিশুটিকে কে বা কারা ফেলে গেছে তা খুঁজে বের করতে তদন্ত চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়রা ঘটনাটিকে অমানবিক ও নিন্দনীয় বলে অভিহিত করেছেন। তারা বলেন, এভাবে একটি নিরপরাধ শিশুকে ফেলে যাওয়া মানবতাবিরোধী কাজ। সমাজের দায়িত্বশীল মানুষদের এগিয়ে আসা উচিত।


এই বিভাগের আরও খবর