• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

ভোলায় মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন, ১৮ বরফকল সিলগালা

প্রতিনিধি / ৫৭ সময় দেখুন
আপডেট : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে ভোলার চরফ্যাশনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী একযোগে তৎপর রয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী, ৪ অক্টোবর থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন মেঘনা ও তেতুলিয়া নদীসহ উপকূলীয় সাগর এলাকায় সব ধরনের মাছ ধরা, সংরক্ষণ, পরিবহন ও বাজারজাতকরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান পরিচালনা করেন চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমদাদুল হোসেন এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু। অভিযানে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের সদস্যরা অংশ নেন। অভিযানকালে উপজেলার বেতুয়া, নতুন স্লুইসগেট, সামরাজ, মাইনউদ্দিন ঘাট, খেজুরগাছিয়া, পাঁচকপাট ও আটকপাট মৎস্য ঘাট এলাকায় ১৮টি বরফ কল সিলগালা করা হয় এবং তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত এই ২২ দিনের নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়নে আমরা উপজেলা প্রশাসন, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে কঠোর অভিযান পরিচালনা করছি। কোনো অসাধু জেলে বা ট্রলার মালিককে নদীতে নামতে দেওয়া হবে না। তিনি আরও জানান, নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে, যাতে মা ইলিশ নিরাপদে ডিম ছাড়তে পারে এবং পরবর্তী প্রজন্মের উৎপাদন বৃদ্ধি পায়।


এই বিভাগের আরও খবর