• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

ভোলায় মা ও শিশু স্বাস্থ্য পুষ্টি বিষয়ক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন

প্রতিনিধি / ৫৯ সময় দেখুন
আপডেট : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
default

ভোলায় কমিউনিটি নিউট্রিশন অ্যান্ড হেলথ প্রমোটারদের (সিএনএইচপি) জন্য মা ও শিশু স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে ভোলা নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজের হলরুমে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভোলার সিভিল সার্জন ডা. মো. মনিরুল ইসলাম।
গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর অতিরিক্ত পরিচালক মো. আজাদ হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজের ইনচার্জ নার্সিং ইন্সট্রাক্টর নন্দা রানী দাস এবং ইন্সট্রাক্টর মো. আফজাল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিজেইউএস-এর কারিগরি কর্মকর্তা (পুষ্টি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা) মো. মিঠুন ম-ল।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় আয়োজিত এ প্রশিক্ষণে কেডেক, পরিবার উন্নয়ন সংস্থা, ওয়েব ফাউন্ডেশন ও জিজেইউএস-এর দুর্গম এলাকায় কর্মরত মোট ২৫ জন সিএনএইচপি অংশ নেন। ৫ দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং পুষ্টি বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাতে-কলমে জ্ঞান অর্জন করেন।


এই বিভাগের আরও খবর