• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

ভোলায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃ-ত্যু

প্রতিনিধি / ৫১ সময় দেখুন
আপডেট : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

ভোলায় সড়ক দুর্ঘটনায় জামাল উদ্দিন নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। বুধবার চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে মৃত্যু বরণ করেন। তিনি ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের পশ্চিম রুহিতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।
জানা যায়, বুধবার (১ অক্টোবর) বিকেলে তিনি ব্যক্তিগত মোটরসাইকেল যোগে ভোলার খেয়াঘাট রোডে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে মৃত্যু বরণ করেন।
হঠাৎ মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শিক্ষক জামাল উদ্দিনের সহকর্মী, শিক্ষার্থী এবং স্থানীয় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়েন। প্রিয় শিক্ষককে হারিয়ে শিক্ষার্থীরা ভীষণভাবে মর্মাহত হয়ে পড়েছে। এদিকে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং সহকর্মীরা বলেন, তিনি ছিলেন অত্যন্ত পরিশ্রমী, মেধাবী ও সৎ শিক্ষক। তাঁর এমন মৃত্যুতে শিক্ষা পরিবারে এক অপূরণীয় ক্ষতি হয়ে থাকবে।


এই বিভাগের আরও খবর