• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

ভোলায় ৫ দিনব্যাপী জীবন দক্ষতা প্রশিক্ষণ সম্পন্ন

স্টাফ রিপোর্টার ॥ / ৪৯ সময় দেখুন
আপডেট : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

ভোলায় রেইজ প্রকল্পের আওতায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ (গুরু-শিষ্য) কার্যক্রমের অংশ হিসেবে জীবনদক্ষতা উন্নয়ন বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর শিশু বিকাশ কেন্দ্রের প্রশিক্ষণ কক্ষে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করেন।
সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংস্থার পরিচালক (মাইক্রোফিন্যান্স) হুমায়ুন কবির, উপ-পরিচালক ও রেইজ প্রকল্পের সমন্বয়কারী মো. জাহিদুর রহমান, কর্মকর্তা শারমিন আক্তারসহ অন্যান্য কর্মকর্তারা। সভাটি সঞ্চালনা করেন আবদুল হাই জিন্নাহ। এই প্রশিক্ষণে ২টি ভেন্যুতে মোবাইল ফোন সার্ভিসিং, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, মোটরসাইকেল সার্ভিসিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, বিউটিফিকেশন, ফ্যাশন গার্মেন্টস, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্সসহ মোট ৮টি ট্রেডে ৪০ জন শিষ্য-প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। উল্লেখ্য, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে পরিচালিত রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ) প্রকল্পের অধীনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।


এই বিভাগের আরও খবর