• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

ভোলায় ৬ষ্ঠ দিনেরমত চলছে  ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্ম-বিরতি

প্রতিনিধি / ৪৮ সময় দেখুন
আপডেট : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

ভোলার দৌলতখাজে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের স্বাস্থ্য সহকারীরা ৬ দফা দাবিতে টানা ৬ষ্ঠ তম দিনের মতো কর্ম-বিরতি পালন করেছেন। বিভিন্ন ইউনিয়ন থেকে আগত স্বাস্থ্য সহকারীরা এই কর্মসূচিতে অংশ নেন। সোমবার (৬ অক্টোবর) দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টায় দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেওয়ালে ব্যানার টাঙিয়ে এ কর্ম-বিরতি পালন করেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন দৌলতখান উপজেলা শাখার সদস্যরা।
তাদের দাবির মধ্যে রয়েছে, বেতন বৈষম্য নিরসন, নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক ও বিজ্ঞান সংযোজন, ইন সার্ভিস ডিপ্লোমার মাধ্যমে ১১তম গ্রেডে প্রতিকরণ, টেকনিক্যাল পদমর্যদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেট প্রদান।
স্বাস্থ্য সহকারীদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। দীর্ঘদিন ধরে ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন করেও কোনো সিদ্ধান্ত না পাওয়ায় তারা বাধ্য হয়ে কর্মবিরতীতে গেছেন। বাধ্য হয়ে তারা ১ অক্টোবর থেকে ইপিআইসহ সব কার্যক্রম বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য কর্ম-বিরতি পালন শুরু করেছেন। তারা দ্রুত ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন। কর্ম-বিরতিতে দৌলতখান উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হাজি মাইনুদ্দিন, সিনিয়র সহ-সভাপতি নুরে আলম, স্বাস্থ্য পরিদর্শক নজরুল ইসলাম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক আব্দুল মতিন প্রমূখ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর