• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

ভোলার আলোচিত মিম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রতিনিধি / ১১১ সময় দেখুন
আপডেট : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

ভোলা সদর উপজেলার কাঁচিয়া ইউনিয়নের আলোচিত মারিয়া আক্তার মিম হত্যা মামলার প্রধান আসামি মো: রাকিব (১৮) কে প্রায় ৭ মাস পরে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। গত ২৭ সেপ্টেম্বর ঢাকা মিরপুর মডেল থানা পুলিশ ও র‌্যাব-৪ এর সদস্যরা তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভোলা থানায় দায়ের করা অপহরণ ও হত্যা মামলায় মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে ভোলা মডেল থানার এসআই মো: ফাইজুল হকের নেতৃত্বে তাকে ভোলায় সদর মডেল থানায় আনা হয়। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) আাসামি রাকিবকে ভোলা নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।
মামলার ঘটনা সূত্রে জানা যায়, গত ১৯ মার্চ ২০২৫ ইং তারিখে মারিয়া আক্তার মিম (১৫) স্কুলে যাওয়ার সময় আসামি রাকিব তার সাঙ্গোপাঙ্গসহ তাকে রাস্তা থেকে অপহরণ করে। এ ঘটনায় তার পরিবার মিমকে কোথায়ও খুঁজে পায়নি। পরবর্তীতে প্রায় ৫ মাস পর গত ২৭ আগস্ট সকাল ১১টার দিকে ভোলা কাচিয়া ইউনিয়নের সাহমাদার গ্রামের মিম এর নানা বাড়ির উঠানে রাকিবের নানা মোঃ সিরাজ (৫৫) একটি এম্বুলেন্স যোগে মিমের মরদেহ রেখে পালিয়ে যায়। ঘটনা সম্পর্কে ভোলা মডেল থানায় অবগত করলে পুলিশ এসে মিমের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ হত্যার ঘটনায় মারিয়া আক্তার মিমের বাবা বাদি হয়ে রাকিবসহ ৬ জনকে আসামী করে ভোলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অপহরণ, ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-৩২১/২০২৫। রাকিবসহ অন্য আসামীরা হলেন- মোঃ সিরাজ (৫৫), মাকসুদুর রহমান (৩৫), মোঃ ফিরোজ (৪০), নুরুল ইসলাম (৫০) ও বিবি হাজেরা (৪৫)।
এ বিষয়ে মারিয়া আক্তার মিমের বাবা মোঃ মনির হোসেন বলেন, আসামী রাকিব ও সঙ্গীয়রা প্রায় ৭ মাস পূর্বে আমার নবম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে তার স্কুলের সামনে থেকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের পরে আমি সকল আত্মীয়দের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে পাইনি। পরে আমি ভোলা মডেল থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ আমার অভিযোগ নেয়নি। অবশেষে গত ২৭ আগস্ট ২৫ ইং তারিখে আমার মেয়ের মৃত লাশ পেয়েছি। আমার মেয়ের খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবী করছি।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শাহাদাত মোঃ হাসনাইন পরভেজ বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে এ মামলার প্রধান আসামি রাকিবকে পুলিশ ও র‌্যাবের সহায়তায় ঢাকা থেকে গ্রেফতার করে কোর্টে হাজির করলে আদালত তাকে জেল হাজতে পাঠায় এবং অন্যান্য আসামীদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


এই বিভাগের আরও খবর