• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান

প্রতিনিধি / ৯১ সময় দেখুন
আপডেট : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

ভোলায় সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান ভোলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের আয়োজনে সম্মেলন কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসনের চলমান উন্নয়ন কর্মকান্ড, সেবাপ্রদান ব্যবস্থা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, উন্নয়নধারার অগ্রগতি ও জনগণের সেবাকে নিশ্চিত করতে পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি গণমাধ্যমের মাধ্যমে জেলা প্রশাসনের উন্নয়ন উদ্যোগগুলো জনগণের কাছে সঠিকভাবে তুলে ধরার আহ্বান জানান। তিনি আরো বলেন, আপনারা গণমাধ্যমকর্মী যদি আমার পাশে থাকেন তাহলে আমি আপনাদেরকে নিয়ে ভোলার মানুষের জন্য-এই জনপদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে চাই। আপনাদের আমার পাশে থাকবেন, আমার কাজে সহায়তা করবেন, সহযোগিতা করবেন।


গণমাধ্যমকর্মীরা ভোলার সমস্যা, সম্ভাবনা, স্বাস্থ্য বিভাগ, মাদক নিয়ন্ত্রণ, গ্যাস সংযোগ, ভোলা-বরিশাল সেতু, আইনশৃঙ্খলার অবনতি, অবকাঠামো উন্নয়ন ও জনসেবামূলক বিভিন্ন বিষয়ে মতামত ও প্রস্তাবনা উপস্থাপন করেন। জেলা প্রশাসক এসব প্রস্তাব বিবেচনা করে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় বক্তব্য রাখেন দৈনিক আজকের ভোলার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন, দৈনিক দক্ষিণ প্রান্ত’র সম্পাদক এডভোকেট নজরুল হক অনু, কালবেলা প্রতিনিধি ওমর ফারুক, সিনিয়র সাংবাদিক মোকাম্মেল হক মিলন, অপরূপ নিউজ’র সম্পাদক এম এ বারি, দৈনিক ভোলার বাণী’র সম্পাদক মাকসুদর রহমান, বাসস প্রতিনিধি আল-আমিন শাহরিয়ার, নয়া দিগন্ত প্রতিনিধি এডভোকেট শাহাদাত হোসেন শাহীন, আমারদেশ প্রতিনিধি ইউনুছ শরীফ, প্রথম আলো প্রতিনিধি নেয়ামত উল্যাহ, আজকের পত্রিকা প্রতিনিধি শিমুল চৌধুরী, নিউ ন্যাশন প্রতিনিধি আব্দুস সহিদ তালুকদার, দিনকাল প্রতিনিধি মিজানুর রহমান, ইনকিলাব প্রতিনিধি জহিরুল ইসলাম, একুশে টিভি প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপু, চ্যানেল ২৪ প্রতিনিধি এইচ এম জাকির, ৭১ টিভি প্রতিনিধি কামরুল ইসলাম, সাংবাদিক সাগর চৌধুরী, খবর প্রতিনিধি বশির আহমেদ, ক্যাব সভাপতি সোলাইমান, দৈনিক জনতা প্রতিনিধি এরশাদুল ইসলাম আজাদ, ভোরের দর্পণ ইমরান হোসেন, এনটিভি অনলাইন আরিফুল ইসলাম রিয়াজ, জাস্ট নিউজ প্রতিনিধি মনিরুল ইসলাম, বিজয় বাংলাদেশ প্রতিনিধি মাহে আলম বাহী, আজকের দর্পণ প্রতিনিধি আশরাফুল আলম সজীব, সংগ্রাম প্রতিনিধি আব্দুর রহমান হেলাল, গণবার্তা প্রতিনিধি মেশকাত আহমেদ প্রমূখ।

এ সভায় জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ভোলা পৌরসভার প্রশাসক মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বেল্লাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক অনিন্দ্য মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: রাজিবুল ইসলাম, জেলা তথ্য অফিসার মো: নুরনবীসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন এবং অনেক তার মূল্যবান বক্তব্যের মাধ্যমে এই জনপদের সমস্যার কথা তুলে ধরেছেন। উল্লেখ্য, নতুন জেলা প্রশাসক মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোলায় যোগদান করেন।


এই বিভাগের আরও খবর