• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

ভোলার বোরহানউদ্দিনে সেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন 

স্টাফ রিপোর্টার / ৪৫ সময় দেখুন
আপডেট : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

ভোলার বোরহানউদ্দিনে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ বুধবার (২০ আগস্ট) বেলা সোয়া ১ টায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ভোলার বোরহানউদ্দিন উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলে সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক, কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক  মোহাম্মদ উল্লাহ চৌধুরী ফয়সাল সহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের যেকোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার থেকে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকারের আন্দোলনে সংগঠনটির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছে।

এসময়  আরও সময় উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা বিএনপি সদস্য সচিব, এডভোকেট কাজি আজম, যুবদলের সদস্য সচিব জসিম খাঁন, আহবায়ক লিটন সিকদার, সদস্য সচিব আতিফ আসলাম রুবেল, ছাত্র দলের  আহবায়ক দানিস চৌধুরী, সদস্য সচিব তানজিল হাওলাদার প্রমূখ।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতৃবৃন্দ সেচ্ছাসেবক দলের আগামীর পথচলায় আরও ঐক্যবদ্ধ ও গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান। এর আগে সকালে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক  মোহাম্মদ উল্লাহ চৌধুরী ফয়সাল’র নেতৃত্বে জেলার দৌলতখান উপজেলা সদরে স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কর্মসূচীতে বিপুল পরিমান নেতাকর্মীদের সমাগম ঘটে। সেখানে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচীর নানা দিক তুলে ধরেন।


এই বিভাগের আরও খবর