• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি

প্রতিনিধি / ৭৩ সময় দেখুন
আপডেট : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে এসব কর্মসূচি পালন করে জেলা মহিলা দল। ভোলা জেলা মহিলা দলের সভানেত্রী এডভোকেট সাজেদা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি খালেদা খানম, সাধারণ সম্পাদক সাহাজাদী ইয়াসমিনসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, এখন রাজনীতিতে নারীরা পিছিয়ে নেই। তারাও রাজপথের যোদ্ধা। স্বৈরাচার আন্দোলনে নারীদের ভূমিকা ছিল যোদ্ধারমত। তারা যুদ্ধে জয়ী হয়েছে। স্বৈরাচার হাছিনার পতন হয়েছে। এছাড়া আগামী নির্বাচনে ভোলা-১ আসনে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীরের হাতকে শক্তিশালী করতে মহিলা দলের বিকল্প কিছু নেই বলে মনে করেন তারা। পরে জেলা বিএনপির কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


এই বিভাগের আরও খবর