• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

মাঠ থেকে সেনা সরানো হচ্ছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

রিপোর্টারের নাম / ৪৯ সময় দেখুন
আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
ছবি সংগৃহীত

মাঠ থেকে সেনা সদস্যদের সরিয়ে নেওয়া হচ্ছে না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন, নির্বাচনের প্রশিক্ষণ এবং বিশ্রামের কারণে মাঠে থাকা সেনা সদস্যদের অর্ধেককে সরিয়ে নেওয়ার তথ্য সঠিক নয়, এটি গুজব।

আজ রোববার (৯ নভেম্বর) বিকেলে সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিয়মিত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
 
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মোতায়েনকৃত সেনাবাহিনীর ৫০ শতাংশ তুলে নেওয়া হবে, এটি সত্য নয়, গুজব।

এ সময় আওয়ামী লীগের ১৩ নভেম্বরের কর্মসূচি নিয়েও কথা বলেন তিনি। উপদেষ্টা জাহাঙ্গীর বলেন, আওয়ামী লীগের ডাকা শাটডাউন কর্মসূচি ঘিরে কোনো ধরনের শঙ্কা নেই, সরকার শঙ্কিত নয়।
 
এরআগে, গত মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার ও প্রকাশ হয়। বৈঠকে উপস্থিত সরকারের দুজন শীর্ষ কর্মকর্তার বরাতে এমন তথ্য প্রচার পায়। তবে আজ স্বরাষ্ট্র উপদেষ্টা এমন খবরকে গুজব বলে উড়িয়ে দেন।  
 
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর উদ্ভূত আইনশৃঙ্খলা পরিস্থিতিতে গত বছর ১৭ সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীকে (সেনা, নৌ ও বিমানবাহিনী) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হয়।

তথ্য সূত্র : ভোরের দর্পন


এই বিভাগের আরও খবর