• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার

প্রতিনিধি / ৯৫ সময় দেখুন
আপডেট : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা মো. শরীফ (২০) কে আজ বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে ভোলার লালমোহন থানা পুলিশ। ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনালের ৩ বিচারক ও প্রসিকিউটরদের হত্যার হুমকি দেয়া হয়। বিচারকদের হুমকিদাতা আরো তিনজনকে সনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে হুমকিদাতা মো. শরীফকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শরীফ ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাতআনি নামক গ্রামের মো. হারুন অর রশিদের ছেলে। সে ওই এলাকার বদিউজ্জামান মাধ্যমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী। ওসি আরো জানান, ৫৪ ধারায় শরীফকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে লালমোহনের বিচারিক হাকিমের আদালতে প্রেরণ করা হয়েছে। তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হবে, তা মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নিবেন বলেও জানান এ অফিসার ইনচার্জ।
ভোলার আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আমিরুল ইসলাম বাছেত ও লালমোহন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সূত্র জানায়, গ্রেপ্তারকৃত শরীফের জামিনের আবেদন না মঞ্জুর করে বৃহস্পতিবার দুপুরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর জোহা গণমাধ্যমকে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে বিচারপতি ও প্রসিকিউটরের ছবি ছড়িয়ে দিয়ে হুমকির সঙ্গে জড়িত বেশ কয়েকটি ফেসবুক পেজ ও ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। গ্রেপ্তারকৃত মো. শরীফ তাদেরই একজন। উল্লেখ্য, গত সোমবার (১৭ নভেম্বর) জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদন্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদন্ড ও রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদন্ডে দন্ডিত করা হয়েছে। ওইদিন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করেন।


এই বিভাগের আরও খবর