• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

মানবিক বাংলাদেশ গড়তে ঐক্যের আহ্বান আমিনুল হকের

নিউজ ডেস্ক / ৭৭ সময় দেখুন
আপডেট : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
ছবি সংগৃহীত

আগামীতে একটি সুন্দর, সৃজনশীল ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক ও ঢাকা–১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক। তিনি বলেছেন, মানবিকতার ভিত্তিতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই একটি মানবিক বাংলাদেশ গড়া সম্ভব।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পল্লবীতে কবি নজরুল একাডেমি স্কুলে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক বলেন, “আমরা আগামীতে একটি সুন্দর বাংলাদেশ, একটি সৃজনশীল বাংলাদেশ, একটি শান্তিপূর্ণ বাংলাদেশের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। সমাজের প্রতিটি শ্রেণি—তরুণ, যুবক, বয়োবৃদ্ধ, বাবা-মা—সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সমাজ পুনর্গঠন সম্ভব।”

তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে আমরা যদি সরকার গঠন করতে পারি, তবে দেশের প্রতিটি স্কুলে ক্লাস ফোর থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে।”

শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন, বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠায় বিএনপির অঙ্গীকারের কথা উল্লেখ করে আমিনুল হক বলেন, “জনগণের পাশে থেকে জনগণকে সঙ্গে নিয়ে আমরা সেই রাজনীতির গুণগত পরিবর্তন আনতে চাই, যা গত ৫৪ বছরে দেখা যায়নি।” সভায় স্থানীয় বিএনপি নেতাকর্মী, শিক্ষক ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

সূত্র : ভোরের দর্পন


এই বিভাগের আরও খবর