সড়ক ও রেল উপদেষ্টা ফাওজুল কবির খান জানিয়েছেন, মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে নিহত হওয়া ব্যক্তির পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া পরিবারের যদি কোনো কর্মক্ষম সদস্য থাকে, তাকে মেট্রোরেলে চাকরির সুযোগ দেওয়া হবে। রোববার (২৬ অক্টোবর) দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি এই তথ্য জানান।
উপদেষ্টা ফাওজুল কবির বলেন, “নিহত ব্যক্তির পরিবারের সব দায়-দায়িত্ব মেট্রোরেল গ্রহণ করবে। প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এরপর পরিবারের কর্মক্ষম সদস্য থাকলে তাকে চাকরি দেওয়া হবে। আহতদের চিকিৎসার ব্যবস্থা আমরা প্রয়োজন অনুযায়ী করব।” তিনি আরও জানান, দুর্ঘটনার পর সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেবে।
রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড ছিটকে পড়ে আবুল কালাম নামে এক যুবক নিহত হন। দুর্ঘটনা ঘটে দুপুর সাড়ে ১২টার দিকে। নিহতের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামে।
তথ্য সূত্র : ভোরের দর্পন