
চিকুনগুনিয়া একটি মশাবাহিত রোগ, যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। এর প্রধান উপসর্গ হলো জ্বর, জয়েন্টে তীব্র ব্যথা এবং ফুসকুড়ি। চিকুনগুনিয়া থেকে বাঁচতে মশা থেকে দূরে থাকতে হবে। এ ছাড়া মশার কামড় থেকে বাঁচতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
যেভাবে ছড়ায় চিকুনগুনিয়া
চিকুনগুনিয়া ভাইরাসের বাহক হলো এডিস ইজিপ্টি এবং এডিস অ্যালবোপিকটাস মশা। এই মশাগুলো দিনের বেলায় কামড়ায়। এই মশা যখন কোনো চিকুনগুনিয়া আক্রান্ত ব্যক্তিকে কামড়ায়, তখন সেই মশাটি ভাইরাস বহন করে। এরপর সেই মশা যখন অন্য কোনো সুস্থ ব্যক্তিকে কামড়ালে, সেই ব্যক্তিও চিকুনগুনিয়ায় আক্রান্ত হন।
চিকুনগুনিয়ার উপসর্গ
জ্বর: হঠাৎ করে জ্বর আসা। জ্বর ১০৪ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে।
শরীরের বিভিন্ন জয়েন্টে তীব্র ব্যথা: বিশেষ করে হাত ও পায়ের জয়েন্টগুলোতে ব্যথা হয়।
শরীরে ফুসকুড়ি ওঠা: সাধারণত জ্বর আসার কয়েকদিনের মধ্যে শরীরে ফুসকুড়ি দেখা যায়।
তথ্য সূত্র : rtvonline.com