• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

রূপগঞ্জে চাঁদাবাজি ও প্রবাসীদের মারধরের অভিযোগে ১২ হিজড়া গ্রেফতার

ডেস্ক রিপোর্ট / ৬০ সময় দেখুন
আপডেট : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাইওয়েতে চাঁদাবাজি ও প্রবাসীদের মারধরের অভিযোগে ১২ হিজড়াকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ৷ বুধবার দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার হাবিব নগর এলাকা ও রূপগঞ্জ ইউনয়নের ফজুর বাড়ির মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে বিকেলে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। 

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার আইঘরটেকপাড়া এলাকার কাজলী, মায়ের বাড়ি খালপাড় এলাকার ইমন, কোহেলী হিজড়া, আলী শাহ, সিনহা, মিম, মৌ, টুনি, নিশি আক্তার, চামেলী, নাতাশা ও মালা। 

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে রূপগঞ্জের শহীদ ফারহান ফাইয়াজ সেতু, কাঞ্চন ব্রীজ ও ফজুর বাড়ি মোড় এলাকায় সাধারণ মানুষকে হয়রানি করে আসছে। এসবের পরও আমরা মানবিক দিক বিবেচনা করে এতদিন পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ করিনি। গত ১৫ সেপ্টেম্বর হিজড়ারা চাঁদা না দেওয়ায় প্রবাসীদের গাড়ি আটকে তাদেরকে মারধর করে। এই ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেওয়া হয়। এ অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ফজুর বাড়ি মোড় ও কাঞ্চন ব্রীজ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে৷ 

স্থানীয়রা জানায়, ছেলেরা হিজড়া সেজে এশিয়ান হাইওয়ে, ফজুর বাড়ি মোড় ও কাঞ্চন ব্রিজ এলাকায় চাঁদাবাজি করে আসছিল। বিশেষ করে এই নামধারী হিজড়াদের প্রধান টার্গেট ছিল বিমানবন্দরের থেকে আসা প্রবাসীদের গাড়ি। প্রবাসীদের গাড়ি থেকে তারা মোটা অংকের চাঁদা দাবি করতো৷ অসাধারণ মানুষকে জিম্মি করে টাকা আদায় করত। তাদের যন্ত্রণায় সাধারণ মানুষ অতিষ্ট হয়ে পড়েছিল।

তথ্য সূত্র : ভোরের দর্পণ


এই বিভাগের আরও খবর