• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

রেমিট্যান্স ও পোশাক শিল্পের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

নিউজ ডেস্ক / ৫৩ সময় দেখুন
আপডেট : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
ছবি সংগৃহীত

সাবেক সাংসদ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান বলেছেন, রেমিট্যান্স এবং পোশাক শিল্পের গঠনে অসামান্য ভূমিকা রেখেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, যদি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসে, এই দুই সেক্টরকে আরও শক্তিশালী করা হবে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে রাজৈর উপজেলার ইশিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন” শীর্ষক আলোচনা সভা ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, “আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেটি বানচাল করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। আমরা সেই ষড়যন্ত্র ও চক্রান্তকে রুখে দিতে চাই।”

জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নেত্রী হেলেন জেরিন খান বলেন, “আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ, স্বাধীনতার সার্বভৌমত্বের বাংলাদেশ এবং অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। এই দেশের মালিক জনগণ; আপনারাই ভোটের মাধ্যমে নির্ধারণ করবেন কাকে জাতীয় সংসদে পাঠাবেন। দুঃখের বিষয় দেশের মানুষ গত ১৮ বছর ধরে ভোটের অধিকার থেকে বঞ্চিত। আমি ৪০ বছর ধরে সততার সঙ্গে রাজনীতি করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ বুকে ধারণ করে যতদিন বেঁচে থাকব সততার রাজনীতি চালিয়ে যাব।”

বিশিষ্ট সমাজসেবক বেগম মাহমুদা রহমান সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজৈর উপজেলা যুবদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক মুহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার ও অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন নেতা-কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, সাধারণ মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তথ্য সূত্র : ভোরের দর্পন


এই বিভাগের আরও খবর