• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

শাকিব প্রশ্নে কৌশলী বুবলী

নিউজ ডেস্ক / ১২০ সময় দেখুন
আপডেট : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
ছবি সংগৃহীত

দেশের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে কাজ করা মানেই যেন রাতারাতি আলোচনায় উঠে আসা। এমন বহু নায়িকার ক্যারিয়ারেই এই নায়কের সঙ্গে পর্দা ভাগাভাগি ছিল এক মোড় ঘোরানো অধ্যায়। ২০১৬ সালে সংবাদপাঠিকা থেকে নায়িকা হয়ে বড় পর্দায় অভিষেক ঘটে শবনম বুবলীর। শাকিব খানের বিপরীতে জুটি বেঁধেই তিনি একে একে প্রায় ডজনখানেক সিনেমায় অভিনয় করে দ্রুতই হয়ে ওঠেন ঢাকাই চলচ্চিত্রের অন্যতম আলোচিত মুখ।

তবে দীর্ঘদিন ধরেই পর্দায় দেখা যাচ্ছে না শাকিব-বুবলী জুটিকে। এ দুই তারকার মধ্যে ব্যক্তিগত ও পেশাগত নানা গুঞ্জনও ঘুরে বেড়িয়েছে শোবিজপাড়ায়।

সম্প্রতি নতুন সিনেমা ‘ঢাকাইয়া দেবদাস’-এর মহরতে সাংবাদিকদের মুখোমুখি হন বুবলী। সেখানে শাকিব খান প্রসঙ্গ উঠতেই এক প্রশ্ন ঘুরে আসে— “শাকিব খানের সঙ্গে কাজ করার সময় অন্য শিল্পীর সঙ্গে কাজ করতে গিয়ে কি কখনও বাধার মুখে পড়েছেন?”

প্রশ্নটি শুনে হালকা হাসলেন বুবলী। তবে উত্তরটি দিলেন বেশ কৌশলে। তিনি বলেন, “আসলে শাকিব-বুবলী জুটি বরাবরই দর্শকদের প্রিয়। দর্শকদের ভালোবাসা সবসময় ছিল, আছে এবং থাকবে। আমরা শিল্পীরা সবাই নিজ নিজ সত্তা নিয়ে কাজ করি। অন্য শিল্পীর সঙ্গে কাজ করলে দর্শক সেটাও নিজেদের মতো করে গ্রহণ করেন।”

এর আগে যুক্তরাষ্ট্র সফরে ছিলেন বুবলী। সেখানেই শাকিব খান ও বুবলীকে এক ফ্রেমে দেখা যায়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

তথ্য সূত্র : www.risingbd.com


এই বিভাগের আরও খবর