• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় গড়ে উঠবে নতুন বাংলাদেশ

নিউজ ডেস্ক / ১২৭ সময় দেখুন
আপডেট : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
ছবি সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং ঢাকা–১৬ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক বলেছেন, “আগামী প্রজন্মকে শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় সমন্বিতভাবে গড়ে তুলতে চায় বিএনপি। আমাদের সন্তানরা যেন পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে বিকশিত হয়—এটাই আমাদের লক্ষ্য।”

বুধবার (৫ নভেম্বর) বিকেলে রাজধানীর রূপনগরে রূপনগর আবাসিক স্কুল অ্যান্ড কলেজ (প্রস্তাবিত) অডিটোরিয়ামে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষায় আমূল পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমিনুল হক বলেন,“আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীর শিক্ষা ব্যবস্থাকে একটি উন্নয়নশীল, সাংস্কৃতিক ও খেলাধুলা নির্ভর আধুনিক ব্যবস্থায় রূপান্তরের কর্মপরিকল্পনা নিয়েছেন। এই পরিকল্পনার বাস্তবায়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন,“শিক্ষা ব্যবস্থায় আমরা এমন এক পরিবর্তন আনতে চাই, যাতে শিশুরা শুধু বইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ না থাকে—তারা খেলাধুলা ও সংস্কৃতির মাধ্যমে মানবিক ও সৃজনশীল নাগরিক হিসেবে বেড়ে উঠতে পারে।” নারী শিক্ষায় বিএনপির ভূমিকা উল্লেখ করে বিএনপি সরকারের অতীত অবদানের কথা স্মরণ করে আমিনুল হক বলেন, “বিএনপি যখন রাষ্ট্রক্ষমতায় ছিল, তখন নারী শিক্ষাকে ডিগ্রি পর্যন্ত অবৈতনিক করেছিল। নারী শিক্ষার বিস্তারে এটি ছিল একটি যুগান্তকারী পদক্ষেপ, যার সুফল আজও সমাজ পাচ্ছে।”

প্রত্যেক উপজেলায় ‘মিনি স্পোর্টস ভিলেজ’ ঘোষণা দিয়ে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বিএনপি নেতা বলেন, “আমরা সারা দেশের প্রতিটি উপজেলায় ইনডোর ফ্যাসিলিটিসসহ ‘মিনি স্পোর্টস ভিলেজ’ গড়ে তুলতে চাই। খেলাধুলা জাতিকে সুস্থ ও শক্তিশালী করে—তাই খেলাধুলার বিকাশে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি”।

প্রত্যেক ওয়ার্ডে মাঠ, বয়স্কদের হাঁটার পথ সুবিধা নিয়ে আমিনুল হক বলেন, আমাদের মহানগরে ১০০টি ওয়ার্ড আছে। আমরা চেষ্টা করছি প্রত্যেক ওয়ার্ডে অন্তত একটি করে খেলার মাঠ তৈরি করতে। মাঠগুলো সরকারিভাবে অধিগ্রহণ করে খেলার উপযোগী করা হবে। মাঠের চারপাশে বয়স্কদের জন্য হাঁটার পথ থাকবে, যেন তারা বিকেলে সুন্দর পরিবেশে সময় কাটাতে পারেন।

তিনি যোগ করেন, আমরা চাই—তরুণ প্রজন্ম মাদক ও অপরাধ থেকে দূরে থেকে খেলাধুলার মাধ্যমে আত্মনির্ভর ও শক্তিশালী নাগরিক হিসেবে গড়ে উঠুক। 

তথ্য সূত্র : ভোরের দর্পণ


এই বিভাগের আরও খবর