• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ,শিশুদের হাতে মোবাইল দেওয়া থেকে বিরত থাকতে হবে

ডেস্ক রিপোর্ট / ১১৩ সময় দেখুন
আপডেট : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার।

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের এবারের প্রতিপাদ্য ছিলো ‘শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ’। খুলনা মহিলা বিষয়ক দপ্তর ও ইসলামিক রিলিফ বাংলাদেশের সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের অধিকার, স্বাস্থ্য ও করণীয় সম্পর্কিত নিয়ে সবাইকে সচেতন করাই বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য।

এই উদ্দেশ্যগুলো সফল করতে পিতামাতাসহ সকলের দায়িত্ব রয়েছে। বিশেষ করে শিশুদের হাতে মোবাইল দেওয়া থেকে বিরত থাকতে হবে। শিশুদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করলে তারা উৎসাহ পাবে।

তিনি বলেন, পিতামাতা হলো শিশুদের সবচেয়ে বড় শিক্ষক। শিশুর প্রতি কোন কিছু জোর করে চাপিয়ে দেওয়া যাবে না। স্বাভাবিক পরিবেশে কাজ করতে দিলে তারা অনেক ভালো করবে।

খুলনার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: সাদ্দাম হোসেন।

পরে প্রধান অতিথি দিবসটি উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে শিশুরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

তথ্য সূত্র : ভোরের দর্পন


এই বিভাগের আরও খবর