• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

শেখ হাসিনাকে ফেরত দেওয়া ছাড়া প্রত্যাশিত আচরণ পাবে না ভারত: সারজিস

নিউজ ডেস্ক / ৪৮ সময় দেখুন
আপডেট : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
পঞ্চগড় শের-ই-বাংলা পার্ক সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে রবিবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সারজিস আলম

ভারত যতদিন না শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিচ্ছে, ততদিন তারা বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রত্যাশিত আচরণ পাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যার দিকে পঞ্চগড়ের শের-ই-বাংলা পার্ক সংলগ্ন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে বিভিন্ন এলাকার মসজিদ কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সারজিস অভিযোগ করে বলেন, “মহানন্দা নদীতে ভোর রাতে কোনো কারণ ছাড়াই ভারত ৮টি স্লুইস গেট খুলে দিয়েছে। ফলে নদীর পানি বেড়ে গিয়ে সীমান্ত এলাকার গ্রামগুলোতে ভাঙন দেখা দিয়েছে। ভারত যদি প্রতিবেশী রাষ্ট্র হতে চায়, তাহলে তাদের আচরণও প্রতিবেশীর মতো হতে হবে।” 

তিনি বলেন, “মন চাইলে পানি আটকে রাখা, আবার মন চাইলে স্লুইচ গেট খুলে দেওয়া- এভাবে চললে বাংলাদেশের মানুষের মনে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট দিনদিন বাড়বে। এটা দুই দেশের সম্পর্কের জন্য কোনো ইতিবাচক বার্তা নয়।”

এনসিপির এই নেতা বলেন, “মহানন্দা নদীর পাড়ে ব্লক বসাতে গেলে বিএসএফ বাধা দেয়, এমনকি রাতে গুলিও চালায়। বাংলাদেশের মাটিতে, আমাদের নদীর পাড়ে আমি এখানে ব্লক দিব। ওরা গুলি করবে এই সাহস যদি এবার তাদের জায়গা থেকে বিএসএফ করে বাংলাদেশের মানুষও উপযুক্ত জবাব দেবে।” 

তিনি বলেন, “অনেক নদী আছে যেগুলো আন্তর্জাতিক নদী। নদীর উৎপত্তি ভারতের বাইরে- নেপাল, ভুটান ও চীনে। তারা যদি আন্তর্জাতিক আইন না মেনে চলে, তাহলে আপনাকেও সমস্যায় পড়তে হবে। সবদিন কিন্তু ভারতের দিন না, দিন বাংলাদেশেরও আসবে।”

এ সময় এনসিপি পঞ্চগড় সদর উপজেলার প্রধান সমন্বয়ক নয়ন তানবীরুল বারী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালীন সমন্বয়ক ফজলে রাব্বী, অরিয়র্স অব জুলাইয়ের পঞ্চগড়ের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাসুদ উপস্থিত ছিলেন।

তথ্য সূত্র : রাইজিংবিডি.কম


এই বিভাগের আরও খবর