• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

শেখ হাসিনা গণহত্যা চালিয়ে কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল: ভোলায় মেজর হাফিজ

প্রতিনিধি / ৮০ সময় দেখুন
আপডেট : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, শেখ হাসিনা গণহত্যা চালিয়ে কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল। জুলাই আগস্টের অভ্যুত্থানকে দমন করতে প্রায় চৌদ্দশ ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করা হয়েছিল। তারা অনেকেই সাধারণ মানুষ, দেশের স্বার্থে গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে। একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ তারা দেখতে চেয়েছিল। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে ভোলার লালমোহনের মঙ্গলসিকদার বাজারে শ্রী হরিসাধুর মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এ গণহত্যার কারণে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রাণদ- দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে ভারতের কাছে অনুরোধ করা হবে, হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার জন্য। দেশে এলে তাকে সর্বোচ্চ শাস্তি গ্রহণ করতে হবে।
মেজর হাফিজ বলেন, গত ১৭ বছরের ইতিহাস ভয়াবহ ইতিহাস। আওয়ামী লীগ এবং শেখ হাসিনা মানুষের ওপর যেভাবে অত্যাচার নির্যাতন করেছে- পৃথিবীর ইতিহাসে এই নিষ্ঠুরতার কোনো তুলনা নাই। হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে। আবু সাঈদসহ ছাত্র-জনতাকে গুলি করে হত্যার মাধ্যমে আওয়ামী লীগ ও শেখ হাসিনা মনে করেছিল-এভাবে বোধহয় জীবন যাবে। কেয়ামত পর্যন্ত রাষ্ট্রক্ষমতায় থাকতে পারবে; কিন্তু সাধারণ মানুষ, ছাত্র, অভিভাবক সবাই মিলে আন্দোলন করে গণঅভ্যুত্থানের সূচনা করে তাদের পতন ঘটিয়েছে। তিনি বলেন, অত্যাচারী আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে। কত অত্যাচার ভোগ করার পর এখন মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছে সবাই।
মন্দির কমিটির সভাপতি পবন কান্তি শীলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, লালমোহন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিরব কুমার দে, ধলী গৌরনগর (পূর্ব) ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউসুফ মেম্বার, পশ্চিম শাখার সভাপতি দেলোয়ার হোসেন নসু, যুবদল সভাপতি আজাদ হোসেন সোহাগ প্রমুখ।


এই বিভাগের আরও খবর