• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

৫০ বছরেও আ.লীগের ফেরার সম্ভাবনা দেখি না, ফেব্রুয়ারিতেই ভোট

নিউজ ডেস্ক / ৮৮ সময় দেখুন
আপডেট : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
ছবি সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে নির্বাচনের পুরোপুরি আবহ তৈরি না হলেও রাজনৈতিক দলগুলো ভোটের প্রস্তুতি নিচ্ছে। ঘোষিত সময়ে নির্বাচন হবে কি না এ নিয়ে অনেকের প্রশ্ন থাকলেও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা নিয়ে তিনি বলেন, আমি আপাতত ৫০ বছরেও তাদের ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা দেখি না। আর রাজনীতিতে আসার ব্যাপারটা দেশের জনগণের ওপর নির্ভর করে। তারা আওয়ামী লীগকে আবার গ্রহণ করবে কী করবে না-সেটা জনগণের বিষয়।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে আমাদের ওয়ার্কিং রিলেশন রয়েছে। তারা একটি আলাদা দল। আমাদের কাজ আলাদা। আমরা একসঙ্গে যুগপৎ আন্দোলন করেছি। অতীতে বিএনপিকে জামায়াতের সঙ্গে ট্যাগ লাগিয়ে আওয়ামী লীগ প্রচারণা চালিয়েছে। আমরা আর এই ট্যাগিং চাই না। তবে আগামীতে নির্বাচনে জয়লাভ করলে সব দলকে নিয়ে বিএনপি সরকার গঠন করবে বলে তিনি জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির মহাসচিব। টানা এক যুগেরও বেশি সময় ধরে বিএনপির শীর্ষ নেতৃত্বে থেকে দল পুনর্গঠন, আন্দোলন ও রাজনৈতিক কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবন্দির সময় এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুপস্থিতিতে তিনি ছিলেন বিএনপি নেতৃত্বের অন্যতম প্রধান মুখ। তিনি সজ্জন ও পরিচ্ছন্ন রাজনীতিক হিসেবে সুপরিচিত। আওয়ামী লীগের টানা তিন মেয়াদে অসংখ্য মামলার আসামি হয়েছেন। তাকে কারাগারে যেতে হয়েছে একাধিকবার।

ঠাকুরগাঁও জেলায় জন্ম নেওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। পরে সক্রিয় রাজনীতিতে যুক্ত হয়ে প্রথমে জাসদ এবং পরে বিএনপিতে যোগ দেন। ঠাকুরগাঁও-১ আসন থেকে একাধিকবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময়ে তিনি কৃষি যোগাযোগ ও বাণিজ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

তথ্য সূত্র: ভোরের দর্পণ


এই বিভাগের আরও খবর