• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

এক ডজন বিয়ে করার ইচ্ছে  ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমণির!

নিউজ ডেস্ক / ১৫৪ সময় দেখুন
আপডেট : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
ছবি সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত ও বিতর্কিত নায়িকা পরীমণি বরাবরই থাকেন সংবাদ শিরোনামে। অভিনয়ের বাইরে তার ব্যাক্তিগত জীবন নিয়েও চলে ব্যাপক আলোচনা-সমালোচনা। এক দশকের ক্যারিয়ারে তাকে নিয়ে নানা গুঞ্জন চাউর হলেও সেসব সমালোচনা একদমই গায়ে মাখেন না তিনি।

অবশেষে নায়িকা সেই কথা বললেন একটি পডকাস্টে। সম্প্রতি এক অনুষ্ঠানে অভিনয়ে ক্যারিয়ার গড়ার আগে খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করার কথা স্বীকার করেছেন পরীমণি।

তিনি বলেন, আমার না আসলে ১২টা বিয়ে করার (ইচ্ছা আছে)। ছোটবেলা থেকে আমি মজা করে বলতাম, আমি এক ডজন বিয়ে করব। এটা আসলে রিউমারটা (গুঞ্জন) এভাবে স্টাবলিশ (প্রতিষ্ঠিত) হবে- সেটা আমি বুঝি নাই। তাহলে আমি কোনো দিনই বলতাম না।

যদিও ইসমাইলের সঙ্গে পরীর বিয়ের প্রসঙ্গটি আলোচনায় আসে গত বছর নভেম্বরে। এক সড়ক দুর্ঘটনায় ইসমাইলের মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পুরোনো ছবি ভাইরাল হয়। তখন পরীর নীরবতাও বলে দেয়- তাদের বিয়ের ঘটনা সত্য ছিল।

অনুষ্ঠানে সঞ্চালক রুম্মান রশীদ খান প্রশ্ন করেন, শেখ সাদি তোমার বয়ফ্রেন্ড (প্রেমিক)? পরীমণি হাসতে হাসতে বলেন, ও আমার ছোট ভাই। ও আমার ছোট ভাইয়ের মতো। এই মুহূর্তে তুমি কি সিঙ্গেল? পরীমণি বলেন, না। কারও সঙ্গে সম্পর্কে আছ- জানতে চাইলে পরীমনির উত্তর, জানি না। শোনেন, আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, কেউ বিশ্বাস করবে না। কেন করবে না? আমি নিজেই বিশ্বাস করি না। আমার সামহাউ সারাক্ষণ প্রেম প্রেম ফিল হয় এবং এটা থাকা ভালো।

তথ্য সূত্র ttps://rtvonline.com


এই বিভাগের আরও খবর