• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, প্রশ্ন তোলার অবকাশ নেই : উপদেষ্টা রিজওয়ানা হাসান

নিউজ ডেস্ক / ৪৫ সময় দেখুন
আপডেট : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
ছবি সংগৃহীত

আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এ বিষয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বুধবার (৮ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রিজওয়ানা হাসান বলেন, “আমি মনে করি, বর্তমানে পরিস্থিতি একদমই স্থিতিশীল। শুধু অন্তর্বর্তী সরকারই নয়, সব রাজনৈতিক দলই ফেব্রুয়ারির নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে—এখানে প্রশ্ন তোলার আর কোনো সুযোগ বা অবকাশ নেই।”

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার একটি ভালো ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করতে চায়। এ প্রসঙ্গে তিনি বলেন, “সরকার প্রথম থেকেই বলেছে, এমন একটি স্বচ্ছ নির্বাচন চাই যেখানে জনগণ অংশগ্রহণ করবে। জনগণের অংশগ্রহণের পথে যেন কোনো বাধা না আসে, সে জন্য সরকার নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা দেবে।”

এক প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান বলেন, কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে কি নেবে না—এটি আইনি বা তাদের রাজনৈতিক অবস্থানের ওপর নির্ভর করে। “অংশগ্রহণের সিদ্ধান্ত হবে তাদের নিজস্ব রাজনৈতিক ওজন (পলিটিক্যাল ওয়েটেজ) অনুযায়ী,” যোগ করেন তিনি।

তথ্য সূত্র : ভোরের দর্পন


এই বিভাগের আরও খবর