• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

নির্বাচনের ওপর দেশের ভবিষ্যৎ নির্ভর করছে : মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট / ৫০ সময় দেখুন
আপডেট : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

নির্বাচন যত দ্রুত অনুষ্ঠিত হবে, দেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তত দ্রুত নিরসন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘দেশে গণতন্ত্রের কোনো বিকল্প নেই। গণতন্ত্রই গণতন্ত্রের বিকল্প। আগামী নির্বাচনের ওপর দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে। নির্বাচনের মাধ্যমেই বর্তমান সংকট মোকাবিলা সম্ভব।’

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও শিল্পকলা একাডেমির হলরুমে সদর উপজেলা ও রুহিয়া থানা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের সামনে অত্যন্ত সতর্কভাবে পদক্ষেপ নিতে হবে। রাজনৈতিক কোনো ভুল করা চলবে না। কারণ, ভুলের সুযোগে যেন আবারও ফ্যাসিস্ট শাসনের কবলে না পড়তে হয়। দেশে আর কোনো ফ্যাসিস্ট শাসক দেখতে চাই না।’

বিএনপির মহাসচিব আরও বলেন, ‘দানবীয় দুঃশাসনের পর ছাত্র ও জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশে আবারও গণতন্ত্র ফিরে এসেছে। অনেক নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন, মিথ্যা মামলায় কারাবরণ করেছেন। এখন অন্তত আমরা মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারি, নেতাকর্মীরা রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারেন। এই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই।’

সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিনসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তথ্য সূত্র : ভোরের দর্


এই বিভাগের আরও খবর