• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

‘জুলাই সনদ’ অন্তর্ভুক্ত হচ্ছে পাঠ্যবইয়ে

নিউজ ডেস্ক / ৮৪ সময় দেখুন
আপডেট : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
ছবি সংগৃহীত

‘জুলাই সনদ’ পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করার চিন্তা-ভাবনা করছে সরকার। আগামী বছরের জন্য ছাপা ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে এ বিষয়ে যুক্ত করার প্রাথমিক পরিকল্পনা থাকলেও সেটি সময় স্বল্পতার কারণে সম্ভব হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে পরের বছর (২০২৭ সাল) পাঠ্যবইয়ে সনদের পূর্ণাঙ্গ বা সংক্ষেপিত অংশ যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। আর আগামী বছর বইয়ে জুলাই অভ্যুত্থান সংক্রান্ত অধ্যায়ে একটি অনুচ্ছেদ যুক্ত করা যায় কি না, তা নিয়ে ভাবনা-চিন্তা চলছে।

গত রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে পাঠ্যপুস্তক সংক্রান্ত সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভায় জুলাই সনদ এখনও বাস্তবায়িত না হওয়ায় সেটি আগামী বছর পাঠ্যবইয়ে না রেখে ২০২৭ সালের সংস্করণে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেওয়া হয়।

সভা সূত্র জানায়, প্রাথমিকভাবে ২০২৬ সালের পাঠ্যবইয়ে সংক্ষিপ্ত আকারে ‘জুলাই সনদ’র উল্লেখ করার কথা ছিল। জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া এবং তথ্য সংক্ষেপে উপস্থাপন ঝুঁকির কারণে পরিকল্পনাটি স্থগিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

শিক্ষাবিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করে সমকালকে বলেন, পাঠ্যবইয়ের চূড়ান্ত কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন কেবল মুদ্রণের প্রস্তুতি চলছে। এ অবস্থায় নতুন করে অনুচ্ছেদ সংযোজনের মতো জনবল বা সময় নেই। শুধু লেখা যুক্ত করলে হবে না, সেটি সম্পাদনা, সংশোধন ও অনুমোদনের দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়।

তিনি আরও বলেন, জুলাই সনদ সই হলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। তাই এটি এখনই পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা ঠিক হবে না। শুরুতে দু-এক লাইন যোগ করার কথা থাকলেও এত সংক্ষিপ্তভাবে উপস্থাপন করলে ভুল তথ্য প্রকাশের আশঙ্কা থাকে। আমরা বরং একটি পূর্ণাঙ্গ অনুচ্ছেদ হিসেবে বিষয়টি অন্তর্ভুক্ত করতে চাই, যা ২০২৭ সালের সংস্করণে যুক্ত করা সম্ভব।

তথ্য সূত্র : ভোরের দর্পন


এই বিভাগের আরও খবর