• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

ভোলায় বাড়ীর সামনের পুকুরে পড়ে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

প্রতিনিধি / ৬৩ সময় দেখুন
আপডেট : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

ভোলায় পুকুরের পানিতে পড়ে প্রতিবন্ধী শিশু সাদিয়ার (৮) মৃত্যু হয়েছে। নিহত সাদিয়া ভোলা সদর উপজেলা উত্তর দিঘলদী ইউনিয়নে চরকুমারীয়া গ্রামের ১নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আনোয়ার হোসেন এর মেয়ে। স্থানীয়রা জানান, সাদিয়া জন্মের পর থেকেই প্রতিবন্ধী। অন্যান্য শিশুদের মতো স্বাভাবিক ভাবে হাটতে পারে না। বাড়ির সামনের পুকুরে সাদিয়ার লাশ ভাসতে দেখেন তার প্রতিবেশীরা, পড়ে তার মাকে খবর দিয়ে স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাদিয়ার চাচা এমরান হোসেন জানান, জন্মের পর থেকেই সাদিয়া প্রতিবন্ধী। অন্যান্য শিশুদের মতো স্বাভাবিক ভাবে হাটাচলা করতে পারে না। তার মা সাংসারিক কাজে ব্যস্ত ছিল। এ সময় সাদিয়া মোবাইল নিয়ে খেলা করছিল। এ সময় বাড়ির অন্যান্য শিশুরা স্কুল, মাদ্রাসায় চলে গিয়েছিল। মোবাইল নিয়ে খেলার ফাঁকে সাদিয়া পুকুরে পড়ে যায়, আর তাতেই তার মৃত্যু হয়। ভোলা সদর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু শাহাদাৎ হাসনাইন পারভেজ বলেন পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


এই বিভাগের আরও খবর