• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

ভোলায় যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধি / ৪৫ সময় দেখুন
আপডেট : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

ভোলার পূর্ব ইলিশায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র অঙ্গ-সংগঠন যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় নিজাম উদ্দিন স্কুল মাঠে ২নং পূর্ব ইলিশা ইউনিয়নে উদ্যোগে মাঠে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের পূর্ব ইলিশা ইউনিয়ন বিএনপির সদস্য সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল লতিফ টিটু, সদস্য সচিব মোঃ বেল্লাল হোসেন, সিনিয়র যগ্ম আহ্বায়ক মোঃ আমিনুল ইসলাম মাসুম, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন, পৌর যুবদলের আহবায়ক রিয়াদ হোসেন, সদস্য সচিব মোঃ সগির আহমেদ, সদর উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক খায়রুল আলম মিলন, রাশেদ করিম ভূইয়া, মোঃ ইস্রাফিল।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী সরকারের দমননীতি ও স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে বিএনপির হয়ে যুবদল ঐক্যবদ্ধ ভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছে। তারা বলেন যুবদল বিএনপির অন্যতম শক্তি, এই শক্তিকে কাজে লাগিয়ে আগামী জাতীয় নির্বাচনে জাতীয়তাবাদি দলকে ধানের শীষ প্রতিকে জয় যুক্ত করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণমানুষের অধিকার নিশ্চিত করতে হবে। এসময় সেখানে জেলা উপজেলা ও পূর্ব ইলিশা যুবদলের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর