• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

ভোলায় প্রতিবন্ধী রবিদাসকে ছাতা উপহার দিল জামায়াতে ইসলামী

প্রতিনিধি / ৬৫ সময় দেখুন
আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী মানবিক উদ্যোগে এক হৃদয়স্পর্শী কর্মকাণ্ডে ভোলার দৌলতখানে প্রতিবন্ধী মনমোহন চন্দ্র রবিদাসকে একটি ছাতা উপহার দিয়েছে সংগঠনটি। সন্ধা সাড়ে ৫ টার দিকে উপজেলা আমির তার হাতে এ ছাতা তুলে দেন। রবিদাস পেশায় একজন মুচি। প্রতিদিন দৌলতখান বাজারের উত্তর মাথায় (উত্তরা ব্যাংকের সামনে) ফুটপাতে বসে জুতা ও স্যান্ডেল মেরামতের কাজ করেন তিনি। জীবিকার প্রয়োজনে সকাল থেকে রাত পর্যন্ত রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে কাজ করতেন এই পরিশ্রমী মানুষটি। ছাতা উপহার পাওয়ায় এখন থেকে রোদ-বৃষ্টি যাই হোক না কেন, নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যেতে পারবেন তিনি। ছাতা পেয়ে আনন্দ প্রকাশ করে রবিদাস বলেন, আগে রোদে পুড়ে কাজ করতে হত। বৃষ্টি হলে কাজ বন্ধ রাখতে হতো। এখন ছাতার নিচে বসেই কাজ করতে পারব। রবিদাস বর্তমানে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আশ্রয়ণ প্রকল্পে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বসবাস করছেন।

জামায়াতে ইসলামী দৌলতখান উপজেলা আমির হাসান তারেক হাওলাদার বলেন, জামায়াতে ইসলামী একটি মানবিক সংগঠন। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব ও মানবতার প্রতিফলন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন পৌর আমির প্রভাষক গোলাম মাওলা, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ নিজাম উদ্দিন, হাজিপুর কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো. জসিম উদ্দিন এবং ছাকিনা আদর্শ একাডেমির মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ইমাম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


এই বিভাগের আরও খবর