ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নভেম্বর মাসের জন্য নতুন এই মূল্য রোববার (২ নভেম্বর) সন্ধ্যা থেকে কার্যকর হবে।
বিইআরসি ঘোষিত দামে, ১২ কেজি সিলিন্ডারের এলপিজির মূল্য ১,২৪১ টাকা থেকে ২৬ টাকা কমিয়ে ১,২১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া, অটোগ্যাসের দাম ৫৬ টাকা ৭৭ পয়সা থেকে কমে ৫৫ টাকা ৫৮ পয়সা নির্ধারণ করা হয়েছে প্রতি লিটারে। এর আগে, অক্টোবর মাসে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে ১,২৪১ টাকা করা হয়েছিল। তখন অটোগ্যাসের দামও এক টাকা ৩৮ পয়সা কমিয়ে ৫৬ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়। বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের দামে পরিবর্তনের কারণে স্থানীয় বাজারেও এই সমন্বয় আনা হয়েছে।
তথ্য সূত্র : ভোরের দর্পণ