• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

নিজ দলীয় প্রতীকেই ভোলা-১ আসনে নির্বাচনে লড়বেন আন্দালিব রহমান পার্থ।

প্রতিনিধি / ১০৬ সময় দেখুন
আপডেট : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

ভোলা-১ সদর আসনে উৎসবমুখর পরিবেশেই নিজ দলীয় মার্কায় নির্বাচনের ঘোষনা দিয়ে নির্বাচনী প্রচার ও র‍্যালি করেছে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।

বুধবার (৫ নভেম্বর) ভোলা নতুন বাজার জেলা অফিসের সামনে থেকে দলটি নিজ দলীয় গরুর গাড়ির মার্কার প্রচারণা, র‌্যালি সমাবেশের আয়োজন করে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে শহরের নতুন বাজার দলীয় কার্যালয়ের সামনে এসে ঝড়ো হতে থাকে। সকাল ১১টায় জেলা বিজেপি কার্যালয়ের সামনে থেকে গরুর গাড়ির নির্বাচনি প্রচারণা ও র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা ব্যাপক  উচ্ছ্বাস ও উদ্দীপনা  নিয়ে গরুর গাড়ি মার্কা সহ বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায়। বিজেপির এ কর্মসূচি নিয়ে সচেতন মহল সহ বিভিন্ন শ্রেনীর মানুষের মধ্যে নানা শংকা থাকলেও আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণ ভাবেই তাদের এ নির্বাচনী প্রচার প্রচারণার র‍্যালিটি  সম্পন্ন হয়।

র‍্যালি শেষে এক বক্তব্যে বিজেপি’র জেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব মোতাছিম বিল্লা নেতাকর্মীদের আস্বস্ত করে বলেন, আপনারা কেউ ভেঙ্গে পড়বেন না, এ আসনে বিজেপির দলীয় প্রতীক গরুর গাড়ি মার্কায় নির্বাচন করবেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। 

এ সময় উপস্থিত ছিলেন,  সদর উপজেলা বিজেপির সাধারন সম্পাদক আবুল বাশার বুলবুল, জেলা যুব সংহতির আহবায়ক নূরে আলম ছিদ্দিক টিটু, সদস্য সচিব আনোয়ার হোসেন, সেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মোঃ গোলাম হোসেন, জেলা শ্রমিক পার্টির সভাপতি আলহাজ জামাল উদ্দিন চকেট, জেলা ছাত্র সমাজের সভাপতি মানষ ঘোষ শান্ত ও বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।

উল্লেখ, মনোনয়নকে কেন্দ্র করে গত ০১ নভেম্বর বিএনপি ও বিজেপির মধ্যে এক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিএনপির  ভোলা সদর উপজেলা কমিটির  সকল কার্যক্রম স্থগিত করে কেন্দ্রীয় বিএনপি। তবে ৩ নভেম্বর ভোলা সদর – ১ আসনে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমগীরকে দল থেকে মনোনয়ন দেয়া হয়। এ মনোনয়ন ঘিরে বিজেপির নেতা কর্মীদের মধ্যে অসন্তোষ বিরাজ করে। অবশেষে জেলা বিজেপির নেতৃবৃন্দ তাদের অবস্থান স্পষ্ট করেন যে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ  জানিয়েছেন, ভোলা -১ সদর আসন থেকে তার দলের প্রতীক গরুর গাড়ি মার্কায় নির্বাচন করবেন। আমরা সেই লক্ষেই কাজ করে যাচ্ছি।  আজকের প্রচার প্রচারনার র‍্যালি তারই অংশ।


এই বিভাগের আরও খবর