• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

ভোলায় মানুষের একাত্মতার  ভালোবাসায় সিক্ত ধানের শীষের প্রার্থী গোলাম নবী আলমগীর

প্রতিনিধি / ৭৩ সময় দেখুন
আপডেট : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা সদর আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির কার্য-নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনয়ন ঘোষণার পর টেলিভিশন এ সংবাদ শুনেই ভোলা সদর আসনের শহর এবং বিভিন্ন পাড়া-মহল্লায় ঈদের আমেজ বইছে বিএনপি ও তাদের কর্মী-সমর্থকদের মাঝে। নেতাকর্মী ও সাধারণ মানুষরা অপেক্ষায় ছিল কখনো মনোনয়ন নিয়ে ভোলায় ফিরবেন আলহাজ্ব গোলাম নবী আলমগীর। অবশেষে বৃহস্পতিবার ঢাকা থেকে সড়ক পথে মজুচৌধুরী ঘাট। সেখান থেকে নৌপথে বেলা সাড়ে ১১টায় ইলিশা ঘাটে আসেন দক্ষিণাঞ্চলীয় বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেকমন্ত্রী প্রয়াত মরহুম মোশারেফ হোসেন শাহাজান এর ছোট ভাই ধানের শীষের এমপি প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর। এ খবরে ভোলা জেলা ও উপজেলা এবং বিভিন্ন ইউনিয়নের বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা স্বাগত জানাতে উপস্থিত হয় ইলিশা ঘাটে। প্রায় দুই কিলোমিটার দীর্ঘ লাইনে ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। ধানের শীষের স্লোগান স্লোগানে মুখরিত হয়ে উঠে ভোলার রাজপথ। ইলিশা ঘাট থেকে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ভোলা জেলা বিএনপির কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উদ্দেশ্য স্বাগত বক্তব্য রাখেন তিনি।
আলহাজ্ব গোলাম নবী আলমগীর বলেন, আজকে আপনারা যে ভালবাসা দেখিয়েছেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। দলমত নির্বিশেষ সকলকে ভেদাভেদ ভুলে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে কাজ করতে হবে। আলহাজ্ব গোলাম নবী আলমগীর এর সফর সঙ্গী ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ।
এদিকে স্বাগত জানাতে ইলিশা ঘাটে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন-অর রশিদ ট্রুম্যান, সদস্য সচিব আলহাজ্ব মোঃ রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব হুমায়ুন কবির সোপান, তরিকুল ইসলাম কায়েদ, এনামুল হক, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব হেলাল উদ্দিনসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষকদল, মহিলাদল, জিয়া পরিষদ, জিয়া মঞ্চসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর