• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী গোলাম নবী আলমগীর

প্রতিনিধি / ৭৫ সময় দেখুন
আপডেট : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

ভোলা প্রেসক্লাব হবে সাংবাদিকদের কোন দলের নয়, এ প্রেসক্লাব আমার বড় ভাই প্রতিষ্ঠা করেছে সাংবাদিকদের জন্য। এখানে সাংবাদিকদের-ই আড্ডা হবে, সাংবাদিকরাই জমজমাট করে তুলবে বলে মন্তব্য করেন আলহাজ্ব গোলাম নবী আলমগীর।

৮ই নভেম্বর বেলা ১১টায় ভোলা প্রেসক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভোলার সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যতে ভোলা সদর-১ আসন থেকে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর বলেন, ভোলার সাংবাদিকদের প্রয়োজনে যে কোন সময় তাদের পাশে আছি।
ভোলার উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, ভোলার ৪ জন আমরা সংসদে যাব ইনশাআল্লাহ। এ ছাড়া আন্দালিব রহমান পার্থ, আমিনুল হক, সাইফুল ইসলাম নিরব তারাও ঢাকা থেকে এমপি হয়ে সংসদে যাবেন। আমরা তো সবাই ভোলার কথাই বলবো, ভোলার উন্নয়নের কথাই বলবো।
গোলাম নবী আলমগীর আরো বলেন, আন্দালিব রহমান পার্থের সাথে আমার ভাল সম্পর্ক, তার বাবার সাথে ও ভাল সম্পর্ক ছিল। পার্থ ও আমার ভাইয়ের ছেলের মত তিনি ঢাকা থেকে এমপি হলেও জন্মস্থানের উন্নয়নের কথাও বলবেন সংসদে।
ভোলা-বরিশাল ব্রীজের কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে এ ব্রীজ হবেই ইনশাআল্লাহ।
তালহা তালুকদার বাঁধনের সঞ্চালনায় ভোলা প্রেসক্লাবের আহ্বায়ক এ্যাডভোকেট মোঃ আমিরুল ইসলাম বাছেত এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শফিউর রহমান কিরন, সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক ফজলর রহমান বাচ্ছু মোল্লা, আলহাজ্ব হুমায়ুন কবির সোপান, এনামুল হক, বশির হাওলাদার, এ্যাডভোকেট সালাউদ্দিন হাওলাদার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইয়ারুল আলম লিটন, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব শওকাত হোসেন, আলতাজের রহমান কলেজ এর সাবেক অধ্যক্ষ জাহান জেব আলম, ইলিশা ইসলামিয়া মডেল কলেজের অধ্যক্ষ মাজহারুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল কাদের শেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, এ্যাডভোকেট মোঃ ইউসুফ, এ্যাডভোকেট জাবেদ ইকবাল, এ্যাডভোকেট আরিফুর রহমান, এ্যাডভোকেট মোহাম্মদ তোয়াহা, এডভোকেট আদিল মাহমুদ,এডভোকেট শাহ মোহাম্মদ আহসানুল্লাহ সুমন, জেলা জিয়া পরিষদের আহ্বায়ক নুরনবী তালুকদার, সাংবাদিক এম এ বারী, ওমর ফারুক, নেয়ামত উল্লাহ্, মনির সজল, আলামিন শাহরিয়ার, ইউনুছ শরীফ, আফজাল হোসেন, নাসির লিটন, শিমুল চৌধুরী, শহীদ তালুকদার প্রমুখ।


এই বিভাগের আরও খবর