• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত পদপ্রার্থী মুফতি মোঃ রেযাউল কারীম বুরহানীর বোরহানউদ্দিনে হাতপাখার গণসংযোগ

প্রতিনিধি / ৬৭ সময় দেখুন
আপডেট : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মোঃ রেযাউল কারীম বুরহানীর নেতৃত্বে বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নে হাতপাখা মার্কার পক্ষে এক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। গণসংযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ বোরহানউদ্দিন উপজেলা শাখার সভাপতি, নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, টবগী ইউনিয়ন ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দসহ হাজারো জনগণ অংশগ্রহণ করেন। বুধবার রাতে তারা টবগী ইউনিয়নের বিভিন্ন বাজারে এ গণসংযোগ করেন।
জনতার স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে গোটা এলাকাজুড়ে ইসলামী জাগরণের ঢেউ ছড়িয়ে পড়ে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হাতপাখা মার্কার পক্ষে স্লোগান দিয়ে, দোয়া-আহবান জানিয়ে প্রার্থীর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
নেতৃবৃন্দের বক্তব্যে বলেন, দেশে ন্যায় ভিত্তিক সমাজ ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠার একমাত্র উপায় হাতপাখা মার্কার প্রার্থীকে বিজয়ী করা। জনগণ আজ অন্যায়, দুর্নীতি ও বঞ্চনার শৃঙ্খল থেকে মুক্তি চায়। ইসলামী আন্দোলনের নেতৃত্বই সেই মুক্তির পথ দেখাতে সক্ষম। এসময় স্থানীয়রাও বলেন, আমরা ইসলাম চাই, ন্যায় চাই, ইসলামী শাসন প্রতিষ্ঠার এই সংগ্রামে আমরা আছি, থাকব ইনশাআল্লাহ।


এই বিভাগের আরও খবর