• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
শিরোনাম:
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি রানা, সম্পাদক জাফর নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ বিদেশে নিয়ে যাওয়ার মতো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই : ফখরুল জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে : ভোলায় গণশিক্ষা উপদেষ্টা আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে একটা বাক্স থাকবে বলে আমি আসাবাদী: ভোলায় ফয়জুল করিম শায়েখে চরমোনাই মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত : প্রণয় ভার্মা আজ বিশ্ব পুরুষ দিবস ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
Notice :
আমাদের ওয়েবসাইটে কাজ চলমান রয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই নতুন রূপে সাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

বিএনপির রাজনীতিটাই জনগণের জন্য: ভোলায় মেজর হাফিজ

প্রতিনিধি / ৮৯ সময় দেখুন
আপডেট : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, বিএনপি জনগণের স্বার্থে রাজনীতি করে এবং আমরা জুলাই সনদে যে-সব বিষয়ে স্বাক্ষর করেছি সেগুলো আমরা মেনে নিবো। নতুন কোনা দাবি দাওয়া আমরা মেনে নিব না। শেখ হাসিনা সন্ত্রাসের মাধ্যমে জনপ্রতিনিধি হয়ে দেশের অর্থ লুট করেছে। শেখ হাসিনা ছিলেন বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর শাসক। তার সরকার যে-সব উনন্নন প্রকল্প নিয়েছেন সেসব প্রকল্পের কাজ না করে অর্থ লোপাট করেছেন এবং লুটকৃত অর্থ বিদেশে পাচার করেছেন। তার একজন মন্ত্রীর লন্ডনে ৩৬০ টি বাড়ি রয়েছে। এতে বুঝা যায় তখন দেশে উন্নয়নের নামে কি পরিমাণ লুটপাট হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে ভোলার লালমোহন সরকারি শাহবাজপুর কলেজ মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিএনপি থেকে মেজর হাফিজ মনোনয়ন পাওয়ায় গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


মেজর হাফিজ আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ছয় মাস আগে আমার মনোনয়ন কনফার্ম করেছে। কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণার অপেক্ষায় ছিলাম। গত ৩ নভেম্বর বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। দল মনোনয়ন দিয়েছে। এখন আমি লালমোহন বাসী আপনাদের কাছে আছি। তিনি উপস্থিত দলীয় নেতাকর্মী, সমর্থক ও জনসাধারণকে প্রশ্ন করেন বলেন, আপনারা কি আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি কি নির্বাচন করবো? উপস্থিত প্রায় অর্ধলক্ষ জনতা দুহাত উঁচিয়ে তাকে সমর্থন জানান।
লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল-এর সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শফিউল্যাহ হাওলাদার, সোহেল, আজীজ শাহীন, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল প্রমূখ।


এই বিভাগের আরও খবর